বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭

লন্ডনের ডেভেনহামে খোলা শরীর লাগিয়ে অভিবাসিদের পক্ষে মহিলার অভিনব প্রচারণা

লন্ডনের ডেভেনহামে খোলা শরীর লাগিয়ে অভিবাসিদের পক্ষে মহিলার অভিনব প্রচারণা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিখ্যাত ফ্যাশন শপ ডেভেনহ্যামের দোকানের গ্লাসের মাঝে গ্লু দিয়ে নিজের শরীরের পেছনের উম্মুক্ত অংশ লাগিয়ে অভিনবভাবে এক প্রতিবাদ করলেন ৫৬ বছর বয়সী এক মহিলা যার নাম কে বিশপ। কে বিশপের পুরো শরীর খোলা, শুধু সাদা একটা মার্কিন কাপড দিয়ে বক্ষ ডাকা। অথচ সেখানে আবার নিপলের ছবি বসানো, নীচে আন্ডার ওয়্যার আর পায়ে জুতা।

তার দাবী, টেলিভিশনে অভিবাসিদের ছবি দেখতে দেখতে আমি ত্যক্ত বিরক্ত। পুলিশ অভিবাসিদের পেটাচ্ছে, আটকাচ্ছে, তারা দৌড়াচ্ছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। তার মতে কেন- কেন এই ব্যারিয়ার। মানুষ যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। হোক সেটা আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি যেখানে চায় সেখানে তাকে যেতে দিতে হবে। কেউ কোন অবস্থাতেই যুদ্ধ বিধবস্ত এলাকায় থাকতে পারেনা। পুলিশ কেন ব্যারিয়ার দিবে ।

ফ্রিডম অব স্পীচের অধীনে তার অধিকার প্রয়োগ করে তিনি কথা বলছেন। আরো বলেন, তিনি কিছুই মনে করেননা এরকম আউট ফিট নিয়ে প্রতিবাদ করতে। তিনি আরো বলেন তার বক্ষ মার্কিন কাপড দিয়ে ডাকা, তাতে কি তার উপর তিনি নিপলসের ছবি একে দিয়েছেন- তার প্রতিবাদের এটাই ভাষা।

পুলিশ এসে ডেভেনহাম থেকে সরিয়ে দিলেও তার প্রতিবাদী বক্তব্য থেকে বিরত করেনি তাকে। কে বিশপ জানালেন, তিনি এরকম প্রতিবাদ ক্রয়ডনে সীমাবদ্ধ রাখবেন না। এটা ব্রিটেনের আরো কয়েকটি শহরেই তিনি যাবেন। অভিবাসিদের প্রতি তার সহানুভুতি জানিয়ে তিনি প্রতিবাদ করবেন দমন পীড়নের ও ব্যরিয়ার দিয়ে তাদের আটকানোর বিরুদ্ধে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026