সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০০

টাওয়ার হ্যামলেটসে আসছে প্রাইভেট ল্যান্ডলর্ড লাইসেন্সিং স্কীম

টাওয়ার হ্যামলেটসে আসছে প্রাইভেট ল্যান্ডলর্ড লাইসেন্সিং স্কীম

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এক সময় টাওয়ার হ্যামলেটস বারা ছিল সবচেয়ে অবহেলিত। কিন্তু সময়ের ব্যবধানে এই বারা আজ স্বর্ণ থেকে ডায়মন্ডে রুপান্তরিত হয়েছে। যেখানে প্রপার্টি মূল্য আকাশ চুম্বি দাম। ভাড়াও অনেক বেশি।

আর তাই অসাধু বা টেনেন্টসদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত রেখে যেসব প্রাইভেট ল্যান্ডলর্ড অর্থ উপার্জনের চেষ্টা করেন সেইসব ল্যান্ডলর্ডদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার টাওয়ার হ্যামলেটসেও প্রাইভেট ল্যান্ডলর্ড লাইসেন্সিং স্কীম চালু হতে যাচ্ছে। বাঙালী অধ্যুষিত বারা টাওয়ার হ্যামলেটসে এ স্কীমটি চালুর লক্ষ্যে সাবেক মেয়র লুৎফুর রহমানের আমলে পাবলিক কনসালটেশন শুরু হয়েছিল। তা সম্প্রতি সম্পন্ন হয়েছে।

এ স্কীমের অধিনে যারা প্রাইভেটলি ঘর ভাড়া দিয়ে থাকেন তাদেরকে নির্ধারিত একটি ফির মাধ্যমে প্রাইভেট ল্যান্ডলর্ড হিসাবে কাউন্সিলে রেজিষ্টার্ড হতে হয়। ২০১৩ সালের জানুয়ারীতে নিউহ্যামে এ স্কীমটি পাইলট প্রজেক্ট হিসাবে চালু হয়। এরপর থেকে গ্রেটার লন্ডনের বিভিন্ন বারাসহ ইউকের বিভিন্ন এলাকায় এ স্কীম চালু হয়েছে। পাশ্ববর্তী বারা রেডব্রিজ, বার্কিং এন্ড ডেগেনহ্যাম, ওয়ালথামস্টোতেও এ স্কীম চালু রয়েছে। খুব শীঘ্রই টাওয়ার হ্যামলেটসেও তা চালু হবে।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, গত এক বছরে ইউকেতে প্রায় ১শ হাজার শিশু তাদের পরিবারের সঙ্গে হোমলেস হয়েছেন। এসব পরিবারের এক তৃতীয়াংশই ছিলেন প্রাইভেট রেন্টেড। প্রাইভেট রেন্টেড টেনেন্টসের সুবিধা বঞ্চিত করার অভিযোগে গত বছর রেডব্রিজে একজন প্রাইভেট ল্যান্ডলর্ডকে ৩ হাজার পাউন্ড জরিামান করেছে আদালত।

অসুধা প্রাইভেট ল্যান্ডলর্ডদের বিরুদ্ধে শুধু আর্থিক জরিমানা নয় জেলদণ্ড হওয়া উচিত বলেও মত দিয়েছে দ্যা লোকাল গভর্ণমেন্ট এসোসিয়েশন। গত সপ্তাহে ওয়েলস এসেম্বলীতেও এ স্কীমটি অনুমোদন দেয়া হয়েছে। এবার স্কীমটি পাশের জন্য চলতি বছরের ভেতরে যে কোনো সময় তা কেবিনেটে উত্থাপন করা হবে বলে জানান টাওয়ার হ্যামলেটসের বর্তমান ডেপুটি মেয়র ও কাউন্সিল লিড মেম্বার কাউন্সিলর সিরাজুল ইসলাম।

গত ১৬ সেপ্টেম্বর কাউন্সিলের কেবিনেট মিটিংয়ে প্রকাশিত নথীপত্রে টাওয়ার হ্যামলেটসে আকাশচুম্বি পাবলিক সেক্টরের রেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত এক প্রশ্নের প্রেক্ষিতে এ ইস্যুটি সামনে চলে আসে। এ বিষয়ে এ্যাকশন নিতে গেলে বরং এজেন্টের মাধ্যমে টেনেন্টসদের এভিকশন করার নজীর আছে বলেও তারা উল্লেখ্য করেন। এদিকে এ স্কীমটি চালু নিয়ে পক্ষে বিপক্ষেও কথা রয়েছে। কেউ কেউ মনে করেন কাউন্সিল অর্থ বানানোর জন্যই স্কীমটি চালু করতে চাইছে।

এর পেছনে যুক্তি হিসাবে তারা বলেন, লাইসেন্স নেয়ার জন্য ল্যান্ডলর্ডকে ৫শ পাউন্ড ফি দিতে হবে। আবার এ ফির অর্থ টেনেন্টসদের কাছ থেকেই আদায় করার চেস্টা করবে ল্যান্ডলর্ড। অবশ্য টাওয়ার হ্যামলেটস বেইস প্রোপার্টি ম্যানেজমেন্ট কোম্পানী হ্যামলেটস লিমিটেডের ডাইরক্টের নাজ রহমান তা মনে করেন না।

বরং কাউন্সিলের ড্যাটা প্রটেশনের ভেতরে সবারই আসা উচিত মত দেন তিনি। প্রাইভেট ল্যান্ডলর্ড লাইসেন্সিং স্কীম চালু রয়েছে এমন কয়েকটি বারায় হ্যামলেটস লিমিটেড বিপুল সংখ্যক প্রোপার্টি ম্যানেজ করে আসছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026