বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪

আসলে লাশের সংখ্যা কতো? আরব নিউজ বলছে ৭৪,৭০০ কবর ব্যবস্থার অর্ডার হয়েছে

আসলে লাশের সংখ্যা কতো? আরব নিউজ বলছে ৭৪,৭০০ কবর ব্যবস্থার অর্ডার হয়েছে

সৈয়দ শাহ সেলিম আহমেদ: আসলে মক্কায় কতো লোক নিহত হয়েছেন? হঠাৎ করে ৭৪ হাজার ৭ শত কবর তৈরির ব্যবস্থা হচ্ছে। এই সংবাদ আরব নিউজে প্রকাশিত হয়েছে আজকে, এরপর থেকে প্রশ্ন দেখা দিয়েছে। সংবাদের সত্যতা যাচাইয়েরও কোন ব্যবস্থা নেই। আবার আরব নিউজ বলছে, মক্কার সেক্রেটারিয়েট সূত্র নিশ্চিত করেছে।

রেডিও তেহরান এই নিউজকে হাইলাইট করছে- ভিন্ন চোখে দেখার ও প্রশ্ন উত্থাপনের ব্যাপার রয়েছে। আগের মৃতের লাশের সংখ্যা কতো ছিলো, বা এতো লাশ একসাথে কবরের প্রশ্ন দেখা দিয়েছে, আরব নিউজে বলা হয়েছে-

মক্কা সচিবালয় ছয়টি কবরস্থানে ৭৪,৭০০ কবর প্রস্তুত করছে। মিনায় প্রচণ্ড ভিড়ের চাপে শহীদ হওয়া কিছু লাশসহ অন্যান্যদের দাফনের জন্য এসব কবর প্রস্তুত করা হচ্ছে বলে দাবি করেছেন মক্কা সচিবালয়ের গণমাধ্যম বিষয়ক পরিচালক ওসামা জায়তুন। সৌদি আরবের দৈনিক পত্রিকা আরব নিউজের অনলাইন ভার্সনে এ খবর দেয়া হয়েছে।

ছয়টি কবরস্থানের মধ্যে মা’লা কবরস্থানে ৩০,০০০ কবর, আল-আদলি কবরস্থানে ২,০০০ কবর, আশ-শারিয়া কবরস্থানে ২২,০০০ কবর এবং আল-হারাম কবরস্থানে ২০,০০০ কবর তৈরি করা হচ্ছে।

জায়তুন নিশ্চিত করেছেন, পবিত্র স্থানে আরো দুটি কবরস্থান রয়েছে যেগুলো হচ্ছে- আর-রাবওয়ে এবং আরাফাত কবরস্থান। এ সব কবরস্থানে শহীদদের দাফনের ব্যবস্থা করা হতে পারে। হজ করতে আসা হাজীদের মৃতদেহের গোসল এবং অন্যান্য ধর্মীয় কাজ সম্পাদনের ব্যবস্থা রয়েছে এসব কবরস্থানে। শহীদদের পরিবারের মতামত নিয়ে তাদের দাফনের ব্যবস্থা করা হবে।

তবে, যেসব ব্যক্তির মৃতদেহ দেশে নিতে চাইবে তা তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জায়তুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026