সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩

লন্ডনে হিজাব পড়ে এইচএন্ডএমে প্রথম মডেল

লন্ডনে হিজাব পড়ে এইচএন্ডএমে প্রথম মডেল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পশ্চিমা বিশ্বের মধ্যে ইউকে, ইউরোপ এবং আমেরিকাসহ পশ্চিমা বিভিন্ন দেশে বসবাসরত মুসলিম জনগোষ্ঠির ফ্যাশন সচেতনতার বিশাল স্বীকৃতি দিয়েছে এবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্যাশন রিটেইলার এইচ এন্ড এম।

খোলামেলা ফ্যাশন জগতে ইতোমধ্যেই একটি নিজস্ব এবং স্বতন্ত্র অবস্থান তৈরী করেছে মুসলিম রীতির পোশাক আশাকের।

সুইডিশ ফ্যাশন কোম্পানী এইচ এন্ড এম এবার প্রথমবারের মতো তাদের একটি বিজ্ঞাপনে হিজাব পরিহিত মুসলিম মডেল ব্যবহার করেছে।

ক্লোজ দ্যা লোপ নামে এইচ এন্ড এমের একটি বিজ্ঞাপনে হিজাব পড়ে মডেলিং করবেন মারিহা ইদ্রিসি।

মুসলিম ফ্যাশন সচেতন ক্রেতার সঙ্গে যে দুরত্ব রয়েছে তা কাটিয়ে উঠতেই তাকে মডেল হিসাবে এইচ এন্ড এম বেঁচে নিয়েছে বলে জানান মারিহা।

গ্রেটার লন্ডনের ওয়েম্বলী পার্কের বাসিন্দা মুসলিম মডেল কন্যা মারিহা ইদ্রিসি মডেল হয়েছেন এইচ এন্ড এমের। ২৩ বছর বয়সী মারিহা ইদ্রিসি একজন স্টাইলিশ স্যালুন বিশেষজ্ঞ।

একই সঙ্গে মডেলিংও করেন তিনি। তার বাবা মরোক্কান অরিজিন এবং মা পাকিস্তানি। ১৭ বছর বয়স থেকে হিজাব পড়তে শুরু করেন তিনি। বিজ্ঞাপনে তিনি হিজাব পড়া অবস্থায় মডেলিং করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026