মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬

জাতিসংঘে ব্রিটেন ও সৌদি আরবের গোপণ সমঝোতা নথি ফাঁস

জাতিসংঘে ব্রিটেন ও সৌদি আরবের গোপণ সমঝোতা নথি ফাঁস

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জাতি সংঘে হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য অন্তর্ভুক্তির প্রশ্নে ব্রিটেন ও সৌদি আরবের মধ্যে এক গোপন ট্রেড ডিলের নথি ফাস হয়েছে, নথিতে দেখা গেছে এই সিক্রেট ডিলের বিনিময়ে সৌদি আরব এর পরেই ১০০,০০০ ডলারের ফান্ড ট্র্যান্সফার করেছে ইউকেতে ।

মানবাধিকার প্রশ্নে সৌদি আরবের রেকর্ড শুন্যের কোঠায় ও বিশ্বে চরম সমালোচিত । এমনকি গত সপ্তাহেও আলী মোহাম্মদ আল নিমরি নামের সৌদি নাগরিক ১৭ বছর বয়সে সৌদি শিয়া এক্টিভিষ্ট সৌদি আরব বিরোধী ভুমিকার কারনে ফাসির আদেশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব।

এমনি সময়ে ২০১৩ সালে জাতি সংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের ৪৭তম সদস্য হতে উভয় দেশই একে অন্যকে সহযোগিতা ও সাপোর্ট দিয়েছিলো- বিনিময়ে সৌদি আরব এই উল্লেখিত ফান্ড ট্র্যান্সফারের ঘটানাও নথিতে ফাস হয়েছে। ইউ এন ওয়াচ সৌদি আরবের এই নথি অনুবাদ করেছে এবং অস্ট্রেলিয়ার নিউজ পেপার সেই সংবাদ প্রকাশিত হয়েছে। ব্রিটেনের গার্ডিয়ানেও আজ একই সংবাদ প্রকাশিত হয়েছে একই তথ্য সূত্র উল্লেখ করে।

ফাঁস হওয়া নথিতে জানা যায়, এর ফলে উভয় দেশই এই সিক্রেট সমঝোতার মাধ্যমে ২০১৪-২০১৬ সালের জন্য হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়। তবে গোপন নথিতে ফান্ড ট্র্যান্সফারের কথা বলা হলেও কবে কখন ট্র্যান্সফার করা হয়েছে সেই সবের উল্লেখ নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026