সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০০

মিনা ট্র্যাজেডি: ক্রমান্বয়ে বাড়ছে নিহত বাংলাদেশী হাজিদের সংখ্যা, এখন পর্যন্ত ৪১ জন সনাক্ত

মিনা ট্র্যাজেডি: ক্রমান্বয়ে বাড়ছে নিহত বাংলাদেশী হাজিদের সংখ্যা, এখন পর্যন্ত ৪১ জন সনাক্ত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পবিত্র হজ পালনকালে সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে ১৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নাম জানা গেছে ১২ জনের। এ ছাড়া নিহত বাকি ১১ জন বাংলাদেশির পরিচয় এখনো পাওয়া যায়নি। মন্ত্রণালয় বলছে, সৌদি সরকার নিহতদের ছবি প্রকাশ অব্যাহত রেখেছে। তাই নিহত বাংলাদেশিদের সংখ্যা আরো বাড়তে পারে।

হজের আনুষ্ঠানিকতার মধ্যে গত ২৪ সেপ্টেম্বর মিনায় শয়তানের উদ্দেশ্যে প্রতীকী পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনে বিভিন্ন দেশের ৭৬৯ জন হাজি মারা যান। আট শতাধিক হাজি আহত হন। হাজিদের মরদেহ মক্কার মাইসাম হাসপাতালে রাখা হয়েছে বলে সৌদি আরবে বাংলাদেশের হজ মিশন থেকে জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026