শীর্ষবিন্দু নিউজ: পূর্ব ঘোষণা অনুযায়ী ন্যাশনাল মিনিম্যাম ওয়েজ অর্থা সর্বনিম্ন বেতনের পরিমাণ ঘন্টায় ২০ পেন্স বাড়ানো হয়েছে। গত ১লা অক্টোবর থেকে ইউকেজুড়ে প্রায় ১ মিলিয়নের বেশি ওয়ার্কার মিনিম্যাজ ওয়েজ ঘন্টায় ৬ দশমিক ৭০ পেন্স করে পাবেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২০০৬ সালের পর এ প্রথম বড়দের জন্য ঘন্টায় ৩ পেন্স মিনিম্যাম ওয়েজ বাড়ানো হয়েছে। যা লন্ডনের লিভিংওয়েজের কাছাকাছি যাওয়ার মতো একটি পদক্ষেপ।
বৃটিশ চ্যান্সেলার জর্জ অসবোর্নের ঘোষণা অনুযায়ী আগামি এপ্রিল থেকে সরকার দেশের ২৫ বছরের বেশি বয়সী ওয়ার্কারদের ন্যাশনাল লিভিং ওয়েজ ৭ দশমিক ২০ পেন্স করার পরিকল্পনা করছে। এর অংশ হিসাবেই বৃহস্পতিবার থেকে মিনিম্যাম ওয়েজ ২০ পেন্স বাড়িয়ে ৬ দশমিক ৭০ পেন্স করা হয়েছে।
এছাড়াও ১৮ থেকে ২০ বছর বয়সী ওয়ার্কারদের জন্য ঘন্টায় ১৭ পেন্স বাড়ানো হয়েছে। ১ লা অক্টোবর থেকে তাদের মিনিম্যাম ওয়েজ ঘন্টায় ৫ দশমিক ৩০ পেন্স। ১৮ বছরের নীচে ওয়ার্কারদের জন্য বাড়ানো হয়েছে ৮ পেন্স। অর্থাৎ ঘন্টায় ৩ দশমিক ৮৭ পেন্স। আর এপ্রেন্টিসশীপের জন্য ঘন্টায় ৩ দশমিক ৩০ পেন্স মিনিম্যাম ওয়েজ।