রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩

কলকাতায় ট্রাফিক পুলিশের সহযোগী হিজড়ারা

কলকাতায় ট্রাফিক পুলিশের সহযোগী হিজড়ারা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পথের ট্রাফিক সিগন্যলে গাড়ি দাঁড়ালেই হাত বাড়িয়ে অর্থ চান একদল মানুষ্ এরা সকলেই তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষ। তবে এবার থেকে হিজড়ারা কলকাতায় ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করবেন।

পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পুলিশে ট্রাফিক পুলিশের সাহায্যকারী সিভিক পুলিশ হিসেবে নিযুক্ত করতে চলেছে তৃতীয় লিঙ্গের মানুষেদের। ইতোমধ্যেই নিয়োগের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

রাজ্যেও নারী ও শিশু কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাঁজা এ বিষয়ে কলকাতা পুলিশের কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী জানিয়েছেন, তৃতীয় লিঙ্গের মানুষদের সামাজিক সম্মান সম্পর্কে সমাজের সাধারণ মানুষদের সচেতন করতে এ ধরনের পদক্ষেপ জরুরি।

তিনি আরও জানান, এ ধরনের কাজে যুক্ত হতে থাকলে সমাজের কাছে বেশি করে গ্রহণযোগ্য ও স্বাভাবিক হয়ে উঠবে তৃতীয় লিঙ্গের মানুষেরা। এভাবে তাদের সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা দীর্ঘকালীন ভিত্তিতে ইতিবাচক ফল দেবে বলে মনে করেন তিনি।

পশ্চিমবঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নতিতে সরকার বিশেষ বোর্ড গঠন করেছে। এ ধরনের পরিকল্পনার মাধ্যমে তৃতীয় লিঙ্গের মানুষদের একদিকে যেমন পেশার ব্যবস্থা করা যাবে, অন্যদিকে তাদের সমাজের মূল স্রোতে শামিল করার চেষ্টাও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে বোর্ডেও এক সদস্য জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026