শীর্ষবিন্দু নিউজ: টাওয়ার হ্যামলেটস বারার নির্বাহী মেয়র জন বিগস ১০০দিন পূর্ণ হওয়ার কাজের ও আগামীর কর্মগুলোর বর্ণনা তুলে ধরলেন বাংলা মিডিয়ার সামনে। বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস বারার ম্যালব্যারী প্যালেস স্পিকার পার্লারে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
গণমাধ্যমমের কর্মীদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে মেয়র প্রশ্নোত্তর পর্বে শুরু হলে তিনি একে একে সকল প্রশ্নের জবাব দেন। মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর বৃহত পরিসরের অফিস ছেড়ে ছোট অফিস এবং শোফার চালিত গাড়ি পরিত্যাগ করে ওয়াকিং ডিস্ট্যান্স অফিসে পায়ে হেটে অফিস করার প্রচলন চালুর কথাও লিখিত বক্তব্যে তুলে ধরেন।
মেয়র জন বিগস বলেন, হাউজিং একটা বিরাট সমস্যা এবং এখনকার বারার লোকজন হাউজিং সংকটে আছেন, তাদের জন্য ডিসেন্ট হাউজিং এবং বর্তমানের বাড়ীর উচ্চ মূল্যের বিপরীতে নিম্ন আয়ের পরিবার যাতে কষ্টের মধ্যে যারা আছেন, তারা যাতে ফোর্সের কারণে বের হয়ে না যেতে হয়-সেটাও দেখা। বারাতে যাতে চাকুরীর সুযোগ সকলে নিতে পারেন সেই ব্যবস্থা করা, রিচ মিক্স এর লিগ্যাল ডিসপুট এবং হ্যানরি ম্যুর স্কাল্পচার ইষ্ট এন্ডে ফিরিয়ে আনা ইত্যাদির কথাও তুলে ধরেন।
এটিএন বাংলার আঃ কাদেরের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন ওয়েব সাইট নতুন কন্ট্রাক্ট এর ভিত্তিতে সম্পন্ন হওয়ার পথে এবং তার অফিসকে এ বিষয়ে আপ টু দ্য ডেটেড এর ব্যাপারে বলবেন। সিরিয়ান রিফিউজি নিয়েও মেয়র তার বক্তব্য তুলে ধরেন এবং রিফিউজিদের বারায় স্বাগত জানান ও আরো কাজ করার আহবান করেন। স্থানীয় হাউজিং, জবস, স্কুল, মিডিয়া এড সহ অন্যান্য প্রসঙ্গে জনবিগস এর সাথে সাংবাদিকদের ব্রিফ করে বক্তব্য রাখেন কাউন্সিলর সিরাজুল ইসলাম।