শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯

বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে ২০৪১ সালের মধ্যে: লন্ডনে সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে ২০৪১ সালের মধ্যে: লন্ডনে সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শীর্ষবিন্দু নিউজ: দেশে ফেরার পথে এক দিনের যাত্রা বিরতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে লন্ডনে আসলে শুক্রবার দুপুরে যুক্তরাজ্য আওয়ামীলীগের পক্ষ থেকে হোটেলের সেমিনার হলে এক সংবর্ধনার করা হয়।

যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় ও সভাপতি সুলতান মাহমুদ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেখ হাসিনা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মোঃ আবদুল হান্নান। এতে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে বৃহস্পতিবারের মত শুক্রবারও বাইরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বে বাংলাদেশ আজ মাথা উচু করে দাঁড়ীয়েছে। বর্তমান ধারায় উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নয়ত দেশে পরিনত হবে বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, জাতীসংঘের বিভিন্ন প্রশ্রুতি পূরন করায় বাংলাদেশ জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচীর (ইউনেপ) সর্বোচ্চ পরিবেশ বিষয়ক সম্মান চ্যাম্পিয়ন অব দ্য আর্থ করেছে। বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচার সম্পন্ন করা হবে। কোন বাঁধা দিয়ে কাজে আসবেনা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সফর সঙ্গীর বহর নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট নাম্বার বিজি-০০২তে ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করেছেন। তিনি সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন শনিবার দুপুরে। সিলেটে একঘণ্টা যাত্রা বিরতে করবেন বলে সিলেট সূত্রে জানা যায়।

এর আগে যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ, লন্ডন মহানগর আওয়ামীলীগ ও স্বেচ্চাসেবক লীগের পক্ষ থেকে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচীর (ইউনেপ) সর্বোচ্চ পরিবেশ বিষয়ক সম্মান চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পাওয়ায় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026