রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩

ভারতে শিশুকে দেবতার নামে গলা কেটে হত্যা

ভারতে শিশুকে দেবতার নামে গলা কেটে হত্যা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কালি দেবতার নামে বলি দিলো পিত্রিমূলা রাও(৩৫) নামের এক নরপশু চার বছরের এক শিশু সাগর মানুকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিডন্যাপ করে গলা কেটে হত্যা করেছে।

এই রাও কালি দেবতার নামে এভাবে শিশু অপহরণ করে হত্যা করে সেই রক্ত বোতলে ভরে প্রসাদ বন্টনের নামে দেবতার কাছে বিলিয়ে সে অমরত্য ও ঐশী শক্তি লাভের উপায় মনে করে। ঘটনাটি ঘটেছে বুধবার ভারতের অন্ধ্র প্রদেশের পকুর গ্রামের ভ্যালিটিভালেপারম মন্ডলে। সাগর নামের নিম্ন বর্ণের এই চার বছরের শিশু স্থানীয় নার্সারি স্কুল থেকে বাড়ি ফিরছিলো। এই সময় রাও তাকে অপহরন করে নিজ বাড়িতে নিয়ে যায় ।

নিজ সন্তান অপহরনের খবর পেয়ে মা অধিলক্ষী রাওয়ের বাড়িতে দৌড়ে যান এবং দরজা বন্ধ পেয়ে ছুটে যান স্বামীকে নিয়ে আসতে। স্বামী স্ত্রী মিলে তখন ছুটে চলেন রাওয়ের বাড়ির দিকে। ইতোমধ্যে রাওয়ের ভাই ভ্যাংকট রাওকে পেয়ে যান। তারা উভয়েই ছুটে যান রাওয়ের বাড়িতে।

কিন্তু সেখানে পৌছে দেখেন সাগর মানুর গলা ক্যাটা অবস্থায়, রক্তে লাল হয়ে আছে মেঝে। রাও ছেলের রক্ত বোতলে ভরে তখন ঐশি শক্তি লাভের ধ্যানে মত্ত। সাগর মানুর মা বাবার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসেন এবং তারা উত্তেজিত হয়ে পিত্রিমূলা রাওকে গাছের সাথে বেধে বেধড়ক উত্তম মধ্যম দিয়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে পুলিশ চলে আসে ও রাওকে উদ্ধার করে স্থানীয় কান্দুকুর হাসপাতালে নেয়া হয়। অবশ্য ইতোমধ্যে তার শরীরের ৪০ ভাগই আগুনে ঝলসে যায়। ডিএসপি শ্রীনিভাস রাও এটাকে হিউম্যান সেক্রেইফাইস হিসেবে আখ্যা দিয়ে বলেন, রাও এর এখন চিকিৎসা চলছে, একটু ভালো হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ হতভাগ্য ছেলেটির গলা ক্যাটা দেহ পেয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026