রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯

মোদীকে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ দিলেন: সাহস থাকলে গো-মাংস রফতানি বন্ধ করুন

মোদীকে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ দিলেন: সাহস থাকলে গো-মাংস রফতানি বন্ধ করুন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গোমাংস গুজবে দাদরি হত্যাকাণ্ড নিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ ইয়াদব। ওই নৃশংস হত্যার ঘটনা সম্পর্কে প্রথমবার মুখ খুললেন অখিলেশ। তিনি বলেছেন, লোকসভা ভোটের আগে প্রচারের সময় যাঁরা গো-মাংস রফতানি নিয়ে ইউপিএ সরকারকে আক্রমণ করেছিলেন তাঁরা এখন ক্ষমতায়। সাহস থাকলে তারা গো-মাংস রফতানি বন্ধ করুক।

লোকসভা ভোটের প্রচারে গো-মাংস রফতানি নিয়ে সরব হয়েছিল বিজেপি। মোদী সেই সময় ইউপিএ সরকারকে তোপ দেগে বলেছিলেন, গো-মাংস রফতানি দেশে কসাই খানার বাড়বাড়ন্ত ঘটাচ্ছে। এই বিষয়টিকেই তিনি পিঙ্ক রেভোলিউন বলেছিলেন। কারণ, পশু মাংসের রঙ গোলাপি। এদিন সেই প্রসঙ্গ তুলেই মোদীর নাম না করেই অখিলেশ বুঝিয়ে দিয়েছেন তাঁর নিশানা মোদীই। তিনি বলেছেন, পিঙ্ক রেভোলিউশনে’র বিরোধীরা দেশের ধর্মনিরপেক্ষতাকে বিপন্ন করতে চাইছে।

অখিলেশ বলেছেন, আমাদের ধর্ম ও আমাদের দেশ প্রত্যেক ব্যক্তিকে নিজের মতো করে জীবনধারণের অধিকার দিয়েছে। কিন্তু কিছু শক্তি দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। তারাই পিঙ্ক রেভোলিউশনের মতো বিষয় তুলে ধরছে। এখন তো তারাই ক্ষমতায়। নাম না করে তিনি মোদীর কাছে গো-মাংস রফতানি বন্ধ করার চ্যালেঞ্জ জানিয়েছেন। দাদরির ঘটনায় গুজবের প্রসঙ্গ টেনে অখিলেশ বলেছেন, গুজবে কিছুই থাকে না। কিন্তু এর ফলে অনেক কিছুই ঘটে যেতে পারে।

উল্লেখ্য, দাদরিতে গো-মাংস খাওয়ার গুজব ছড়িয়ে ৫০ বছরের আখলাককে খুন করা হয়। এই ঘটনা নিয়ে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। বিজেপি এ জন্য রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে দায়ী করেছে। অন্যদিকে, সমাজবাদী পার্টির অভিযোগ, ভোটের আগে ভোটারদের মেরুকরণ ঘটানোর জন্য বিজেপি হিংসা মদত দিচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026