শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা বেলো হরিজন্তে। সেখানকার একটি স্কুলে ক্লাস চলাকালে তলপেটের ব্যথায় কাতর হয় ১০ বছর বয়সী এক মেয়ে শিশু। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাকে ভর্তি করেন স্থানীয় একটি হাসপাতালে। সেখানে সুস্থ সন্তানের জন্ম দেয় শিশুটি।
পুলিশের ধারণা, ৪০ বছর বয়সী সৎ বাবা শিশুটিকে ধর্ষণ করেছে। তবে বিষয়টি নিয়ে কিছুই জানতেন না শিশুটির মা।
যুক্তরাজ্যের সংবাদ পোর্টাল মেট্রো ডট কো ডট ইউকের খবরে বলা হয়, গর্ভধারণের সাত মাস পর স্থানীয় সময় গত মঙ্গলবার নিরাপদে সন্তানের জন্ম দেয় শিশুটি।