রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩০

পবিত্র কোরআনের প্রাচীন পান্ডুলিপির প্রদর্শনী চলছে বার্মিংহামে

পবিত্র কোরআনের প্রাচীন পান্ডুলিপির প্রদর্শনী চলছে বার্মিংহামে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কোরআনের এ পান্ডুলিপি খুঁজে পাওয়া যায়। প্রায় এক শতাব্দীর বেশি সময় এটি সেখানে পড়ে ছিল। প্রায় ১৩৭০ বছরের পুরনো পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের পান্ডুলিপির প্রদর্শনী শুরু হয়েছে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে।

কোরআনের এ প্রাচীন পান্ডুলিপির চারটি পাতা প্রদর্শনীতে রাখা হয়েছে। বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের এজবাস্টন ক্যাম্পাসে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে টিকেট ফ্রি প্রদর্শনী। মহানবী হযরত মুহাম্মদ সা. এর সমসাময়িক কেউ কোরআনের এই পান্ডুলিপি লিখেছেন বলে ধারণা করছেন গবেষকরা।

কোরআনের এই পান্ডুলিপিতে আরবি ভাষার একটা আদি রূপ ব্যবহার করা হয়েছে। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সুজার ওরাল এই পান্ডুলিপিকে এক অমূল্য বিশ্ব সম্পদ বলে বর্ণনা করেছেন।। পবিত্র কোরআনের আয়াতগুলো ৬১০ সাল হতে ৬৩২ সালের মধ্যে নাজিল হয়।

গবেষকদের ধারণা, এ পান্ডুলিপিটি ১৩৭০ বছর আগে লেখা। কার্বন ডেটিং পরীক্ষার মাধ্যমে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। কার্বন ডেটিং পরীক্ষা থেকে গবেষকদের অনুমান, এই কোরআন লেখা হয়েছে ৫৬৮ হতে ৬৪৫ খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো এক সময়ে।এটি লেখা হিজাজি আরবি ভাষায়




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026