সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০১

মিনা ট্রাজেডি ও শিয়া চক্রান্ত

মিনা ট্রাজেডি ও শিয়া চক্রান্ত

আলী হাসান তৈয়ব: প্রকাশ্য শত্রু সম্পর্কে সবাই সজাগ থাকে৷ আড়ালের শত্রু থেকে অসতর্ক থাকে অধিকাংশ মানুষ৷ তাই পৃথিবীর তাবৎ মুসলিম ইহুদিদের শত্রু জানলেও শিয়াদের সেভাবে দুশমন জ্ঞান করে না সাধারণ মুসলিমগণ৷ বাংলার অসংখ্য ধর্মপ্রাণ মানুষ অজ্ঞতাবশত শিয়াদের ভিত্তিভূমি ইরানকে তো ইসলামের প্রকৃত ধারক-বাহকই মনে করে৷

অথচ ঐতিহাসিকভাবেই শিয়ারা ইসলামের চিরদুশমন ইহুদিদের মাসতুতো ভাইয়ের ভূমিকা পালন করেছে৷ রাসূল (সা) এর মাদানিজীবনে যে ইহুদিরা বারবার আঘাত করেছে সত্য ধর্ম ইসলামকে, তাদের ঔরসে জন্মনেয়া শিয়ারা খেলাফতে রাশেদার সময় ঠিক একই কাজ করেছে নিজেদের ইসলামের সবচেয়ে বড় দরদি দাবি করে৷

ইরানি পুরুষদের মুখে চাপ দাড়ি, গায়ে লম্বা জুব্বা আর নারীদের দীঘল কালো বোরকা এবং রাষ্ট্রীয়ভাবে ইসরাইল-আমেরিকাকে কদিন পরপর দেয়া লোক দেখানো হুঁংকার আমমুসলিমকে ধোঁকায় ফেলে৷ অথচ তারা জানে না আজ ইসলামের প্রথম কিবলা ও কুরআনে উল্লেখিত মহানবী (সা) এর মেরাজের পুণ্যস্মৃতির ধারক আকসা মসজিদ জবরদখল করেছে ইহুদিরা৷

ঠিক একইভাবে তাদের মাতুলগোষ্ঠী শিয়াদের সাধনা বিশ্বমুসলিমের শ্বাশত কিবলা পবিত্র মসজিদ হারাম দখল করা৷ সে লক্ষ্যে তারা ইতোমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে৷ ইসলামের ভিত্তিভূমি সৌদি আরবকে শিয়ারা এরইমধ্যে চারদিক থেকে বেষ্টন করার তৎপরতা জোরদার করেছে৷

সহিহ হাদিস বলে, কিয়ামতের আগ দিয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মুসলিম উম্মাহকে বাঁচাতে ঈসা (আ) আসমান থেকে অবতীর্ণ হবেন৷ রাসূল (সা) বলেছেন, আকাশ থেকে ফেরেশতারা ঈসা (আ)কে রেখে যাবেন ঐতিহাসিক দামেস্ক জামে মসজিদের সাদা মিনারায়৷ সেই দামেস্ক আজ আলাওয়ি শিয়াদের দখলে৷ শিয়া নেতা বাশারই আজ কুরআন-হাদিসের অসংখ্য স্মৃতিপূর্ণ সিরিয়াকে দখলে রেখেছে৷ আরেক পুণ্যস্মৃতিময় ইয়ামান দখল করেছে শিয়া হাওছিরা৷ লেবাননেও আরেক শিয়াগোষ্ঠী হিজবুল্লাহদের উৎপাত অব্যাহত৷

এদের সবার নেতৃত্ব দানকারী ইরান শুধু এতেই থেমে নেই৷ মক্কা-মদিনার দেশ সৌদি আরবের সীমান্তবর্তী এলাকাগুলোয় স্থানীয় শিয়াদের নানাভাবে মদদ যোগাচ্ছে সুন্নিদের বিপক্ষে৷ আরববসন্তের ঢেউ সেসব এলাকায় যেন আছড়ে পড়ে এর জন্য হেন কাজ নেই ইরান করেনি৷

পূর্ববর্তী সরকার শিয়া ও সেকুলারদের প্রতি কিছুটা নরম ছিল৷ সালমান ক্ষমতা গ্রহণের পর বছর না পেরোতেই অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে৷ ঘরে-বাইরে শিয়াদের বিরুদ্ধে তিনি সজাগ পদক্ষেপ গ্রহণ করেন৷ সিরিয়ায় বছরের পর ধরে শিয়া বাশারের নির্যাতনে অতিষ্ঠ সুন্নিদের সাহায্যে এগিয়ে যান৷ ইয়ামানে সংখ্যালঘু হয়েও বৈধ সুন্নি সরকারকে অবৈধভাবে উৎখাতের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেন৷

শিয়া নেতাদের ডেকে নিয়ে তিনি বৈধ সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া অথবা কঠিন পরিণতির কথা বলেন৷ ইরানের প্রত্যক্ষ আস্কারায় তারা সালমানকে বুড়ো আঙুল দেখায়৷ মিত্রদেশ ও আলেমদের পরামর্শের ভিত্তিতে তিনি ইয়ামানে শিয়াবিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন৷ তিনি ইরানের এক নম্বর শত্রুতে পরিণত হন৷

খাদেমুল হারামাইন নিযুক্ত হবার পর তাঁর নেতৃত্বে প্রথম হজ অনুষ্ঠিত হলো৷ অনভিজ্ঞতাবশত ক্রেন দুর্ঘটনার পর সুযোগ নেয় ইরান৷ মিনাট্রাজেডিতে ইরান তার রাজনৈনিক প্রতিহিংসা চরিতার্থ করে৷ যারা ইরানের বাহ্যিক কর্মকাণ্ডে মুগ্ধ তারা শিয়াদের প্রকৃত চেহারা মিনাতেই দেখে নিতে পারেন৷ ইরান যদি মুসলিমউম্মাহর এত বড় মাতবর হত এর প্রতিকার তারা বিজাতি সংখ্যাগরিষ্ঠ ফোরাম জাতিসংঘে চাইত না৷ মুসলমান তাদের ধর্মীয় অনুষঙ্গে প্রতিকার এভাবে বিজাতির কাছে চাইতে পারে তা অবিশ্বাস্য৷

আর মিনাট্রাজেডি যে সর্বশেষ শিয়াচক্রান্ত তা প্রমাণে ঘটনার পূর্বাপর কিছু তথ্যই যথেষ্ট৷ হজ শুরুর প্রাক্কালে মক্কায় এক ট্রাক জাল কুরআন শরিফ জব্দ করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা৷ (ইনকিলাব) এটা তাদেরই কাজ বলে প্রতীয়মান৷ ঘটনার পর শিয়াদের ধর্মীয় নেতা খামেনি কালবিলম্ব না করে সৌদি সরকারকে এর জন্য ক্ষমা চাওয়ার দাবি করেন৷ প্রেসিডেন্ট রুহানি এর জন্য সালমানকে অপরাধী করেন৷

তেহরানে শিয়ারা বিক্ষোভে রাজপরিবারের বিরুদ্ধে শ্লোগান দেয়৷ তেহরান তিনবার সৌদি রাষ্ট্রদূতকে তলব করে৷ জাতিসংঘে দুর্ঘটনার তদন্ত দাবি করে ইরান৷ (প্রথম আলো) ইরানি মিডিয়া ঘটনা নিয়ে একাধিক গুজব ছড়ানোর চেষ্টা করে৷

জানা দরকার, সালমান হলেন কুরআনের হাফেজ৷ তাঁর সন্তানরা কেউ পশ্চিমা সংস্কৃতিতে বড় হয়নি৷ মেয়েও কুরআনে হাফেজা৷ তিনি বিশ্বমোড়ল ওবামাকে রেখে আজান শুনে মসজিদে চলে যান৷ সদ্যবিদায়ী রমজানের শেষ দশদিন ইতিকাফ করেন মসজিদে হারামে৷ সৌদি সরকার সমালোচনার ঊর্ধ্বে নয়৷ যেমন ঊর্ধ্বে নয় পৃথিবীর কোনো সরকারই৷ সৌদি সরকার কখনো খেলাফত দাবি করেনি৷ তাই তাদের সঙ্গত সমালোচনায় দোষের কিছু নেই৷ তাদের রাজনৈতিক সমালোচনা মানে ধর্মের সমালোচনাও নয়৷

কিন্তু সৌদি সরকারের খাদেমুল হারামাইন ভূমিকার প্রশ্ন তুললে বর্তমান প্রেক্ষাপটে সেটা ছদ্মবেশি ইহুদিশক্তি তথা শিয়াদের সহযোগিতা করা হবে৷ এটা বোঝার জন্য জরুরি ইসলামের বিশুদ্ধ আকিদা এবং ইসলামের চির শত্রু ইহুদিদের সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা৷ পশ্চিয়া মিডিয়া যাদের চোখে পর্দা টেনে দিয়েছে, তাদের মাথায় এসব ঢোকার কথা নয়৷ পরিতাপের বিষয়, মুসলিমরা কখনোই মিডিয়ার গুরুত্ব বোঝেনি, নিজেদের মিডিয়া থাকলে তথ্যসন্ত্রাসীরা সুযোগ পেত না…




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026