শীর্ষবিন্দু নিউজ: সিলেটে আব্দুজ জহুরের মৃত্যুতে প্রশাসকের পদও শূন্য। এক্ষেত্রে ক্লিন ইমেজের অধিকারি আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকুল হক গুডবুকে থাকলেও সিলেটের আগামীদিনের উত্তাল রাজনীতির হিসেব নিকেশে কিছুটা পরিবর্তনও হতে পারে। বদর উদ্দিন আহমদ কামরানকে মেয়র পদে চিন্তা থাকলেও সময়ের প্রয়োজনে প্রশাসকের ভাগ্যও হয়তো ঝুলে যেতে পারে।কামরান মেয়র কিংবা প্রশাসক হলে মেসবাহ উদ্দিন সেক্রেটারি হয়ে যাবেন।
অন্যদিকে অর্থমন্ত্রীর তালিকায় শেখ হাসিনার গুড বুকে অর্থমন্ত্রীর পরিবারে আরো একজনের নাম রয়েছে। এক সময়ের খ্যাতিমান সফল সচিব, বিশ্বস্থতায় মুজিব পরিবারের ঘনিষ্টজন, অর্থনীতিতে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রিধারি ডঃ এ কে আব্দুল মুবিন। ডঃ মোমেন পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলে ডঃ মুবিন হয়তো এ যাত্রায় টেকনোকেট কোটায় মন্ত্রী না হলেও যেকোন সময় অর্থমন্ত্রণালয়ে চলে আসতে পারেন (মুহিতের রিটায়ারে)। হিসেব ঐ একই সমীকরণ শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ট ও বিশ্বস্ত।
সিলেট থেকে শফিক চৌধুরীর ঘনিষ্টজনেরাও মোহসিনের স্থালাভিষিক্ত তাকে করার জন্যে লবিং করছেন ও আশাবাদী তারা। মরহুম মন্ত্রী মোহসিনের এলাকা ভিত্তিক হিসেব শেখ হাসিনার গুড বুকে থাকলে শফিক চৌধুরীর ভাগ্য সুপ্রসন্ন বলা যায়। তবে তাকে আরেকটু সময় অপেক্ষা করতে হতে পারে। যেহেতু সিলেট বিভাগ থেকে বড় বড় মন্ত্রী নিয়োগ পেয়েছেন এবং জাতিসংঘের দূত দেশে এসে নতুন তালিকায় যোগ দিবেন।সব হিসেব নিকেশ ভালোভাবেই করেই ঘোষণা আসতে সময় প্রয়োজন হতে পারে।
শেখ হাসিনার ঘনিষ্ট কয়েকজন অর্থমন্ত্রীর রিটায়ারের পরে আজকের বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ডঃ আতিউরের নাম নিলেও শেখ হাসিনা আতিউরকে বাংলাদেশ ব্যাংকের বাইরে এখনি আনতে চাচ্ছেন না- সরকারের স্বচ্ছতার স্বার্থেই। সেক্ষেত্রে আতিউর রিটারের সময়ে সরকারের মুখ্য অর্থ উপদেষ্ঠা হয়ে যেতে পারেন। কেননা বর্তমান মুখ্য উপদেশষ্ঠাও অনেক বয়োজ্যেষ্ট এবং খুব শিগ্রই রিটায়ার করতে পারেন।
আবার এই মন্ত্রনালয় পাওয়ার জন্যে অনেক জাদরেল অর্থনীতিবিদেরাও লবিষ্ট করে যাচ্ছেন, তাদের মধ্যে ডঃ আবুল বারাকাতও আছেন। তবে শেখ হাসিনার বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছেন, হাসিনা পরিবারের বিশ্বস্থতার মাপকাঠির বাইরে এই মন্ত্রণালয়ে অন্য কেউ আসার সম্ভাবনা একেবারেই কম। সর্বদিক দিয়ে মুহিত পরিবার শেখ হাসিনার কাছে অধিক প্রিয় ও অগ্রাধিকার প্রাপ্ত।
কেননা, মুহিত যখন পাকিস্তান সরকারে জাদরেল আমলা, তখনো জীবনের ঝুঁকি নিয়ে শেখ মুজিবের বিশ্বস্থ একজন যোগ্য সেনাপতি হয়ে কাজ করেছেন সফলতার সাথে, স্বাধীনতা উত্তর বহু সরকার এমনকি জিয়া সরকার, সাত্তার সরকার, সর্বশেষ এরশাদ সরকারের মন্ত্রী হলেও মুজিব পরিবারের প্রতি থেকেছেন অবিচল, সামরিক সরকারের মন্ত্রী হয়ে শেখ হাসিনার হয়ে কাজ করেছেন সফলতার সাথে।
তাছাড়া শেখ হাসিনা ছাড়াও পুরো শেখ পরিবারের সাথে মুহিত পরিবারের রয়েছে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা আর নিখাদ আন্তরিকতা, যেখানে নেই কোন স্বার্থ, কূট রাজনৈতিক কৌশল কিংবা অন্য কোন বিভাজন। আছে শুধু আদি ও অকৃত্রিম ভালোবাসা।
বঙ্গবন্ধু শেখ মুজিব জীবতাবস্থায় মুহিত পরিবারকে যেভাবে স্নেহ মমতায় আবদ্ধ করেছেন, শেখ হাসিনা পরিবারের সাথে শত প্রতিকূলতা সত্যেও সেই একই মমতা সমানভাবে আজও বিদ্যমান। মুহিত পরিবারের জাতীয় প্রফেসরের সাথে শেখ হাসিনা এক সাথে পড়া লেখাও করেছেন, শেখ হাসিনার ছোট বোন রেহানাও এই পরিবারের একজন কূটনীতিকের সাথে একইসাথে পড়ালেখা করেছেন। আজকের নতুন প্রজন্মের সাথেও এই দুই পরিবারের সমান বুঝাপড়াও সুন্দরভাবে প্রতিষ্ঠিত।