রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫০

ব্রিটিশ গোয়েন্দারাদের নতুন পন্থা অবলম্বন: টেক্সট মেসেজ দিয়ে মোবাইল হ্যাক

ব্রিটিশ গোয়েন্দারাদের নতুন পন্থা অবলম্বন: টেক্সট মেসেজ দিয়ে মোবাইল হ্যাক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের জিসিএইচকিউ (ব্রিটিশ গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টার) সংস্থা স্মার্টফোনের ওপর নজরদারি চালায়। এতে ব্রিটেনের গুপ্তচররা একটি টেক্সট মেসেজ দিয়েই মোবাইল ফোন (স্মার্টফোন) হ্যাক করতে পারে। এ খবর  দিয়েছে এএফপি।

এজন্য তারা এক ধরনের ইন্টারসেপশন টুল ব্যবহার করেন। যার নাম স্মার্মফ সুইট। ফোন বন্ধ রাখলেও এ ধরনের সফটওয়ার দিয়ে ব্যক্তির স্মার্টফোন বাইরে থেকে অন-অফ করা যায়। স্মার্টফোনের মালিকের অজান্তেই তুলতে পারে তার ছবি এবং করতে পারে তার ভয়েস রেকর্ডিং। সোমবার বিবিসির প্যানারোমা অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন এডওয়ার্ড স্নোডেন।

তথ্য ফাঁসের অভিযোগে এখন রাশিয়াতে রাজনৈতিক আশ্রয় নেয়া এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের এনএসএ ডিপার্টমেন্টের একজন ঠিকাদার ছিলেন। স্নোডেন বলেন, জিসিএইচকিউ থেকে একটি টেক্সট মেসেজ মোবাইল ফোনে আসবে। মোবাইলের মালিক তা টেরও পাবে না।

তারপরই জিসিএইচকিউয়ের হ কাজ শুরু করে দেবে ওই মোবাইল ফোন। এই মেসেজ যখন ব্যক্তির ফোনে আসবে তখন সেটি হিডেন হয়ে থাকবে। ব্যক্তি এই মেসেজ দেখতে পারবে না। এটি হচ্ছে ডিজিটাল গুপ্তচরবৃত্তি। যা ব্রিটেন করে থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026