রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫০

অভিবাসীদের পাচারকারী সিন্ডিকেট ধরতে ভূমধ্যসাগরের অভিযান চালিয়েছে ইইউ

অভিবাসীদের পাচারকারী সিন্ডিকেট ধরতে ভূমধ্যসাগরের অভিযান চালিয়েছে ইইউ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিপুল সংখ্যক অভিবাসী ইউরোপে প্রবেশ করায় তাদের আবাসন করা নিয়ে ইইউ সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। আর অভিবাসন প্রত্যাশী শরণার্থী পাচারকারীদের ধরতে ভূমধ্যসাগরের দক্ষিণাঞ্চল জুড়ে নৌ-অভিযান শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার এ অভিযান শুরু করেছে ইইউ। খবর বিবিসির।

চলতি বছর আগস্টে লিবীয় উপকূল থেকে উদ্ধার এক গর্ভবতী নারী ইইউ’র ১টি জাহাজে কন্যা সন্তান প্রসব করেন। ওই শিশুর নাম রাখা হয় ‘সোফিয়া’। তার নামেই অভিযানের নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আর অপারেশন সোফিয়া নামে এ অভিযান পরিচালিত হচ্ছে। চলতি বছরের জুনে ইইউ প্রথমবার ভূমধ্যসাগরে চোরাকারবারীদের ধরতে অভিযান শুরু করে। অভিযান পরিচালনাকারীরা বিনা অনুমতিতে যে কোনো নৌ-জাহাজে অনুসন্ধান চালাতে পারবে, জব্দ করতে পারবে এবং মানবপাচারে ব্যবহার হচ্ছে এমন সন্দেহভাজন নৌকাকে ফিরে যেতে বাধ্য করতে পারবে। তবে এখনও পর্যন্ত ইইউ নজরদারি এবং উদ্ধার অভিযানের দিকে গুরুত্ব দিচ্ছে।

লিবিয়া থেকে ইতালি যাবার পথে সবচেয়ে বেশি লোক মারা গেছে। সম্প্রতি তুরস্ক এবং গ্রিস রুট দিয়ে অনেক অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে। এ বছরে এখন পর্যন্ত উত্তর আফ্রিকা থেকে ১ লক্ষ ৩০ হাজার অভিবাসী ও শরণার্থী ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে প্রবেশ করেছে। মারা গেছে ২ হাজার ৭০০ জনের বেশি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026