শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্কুলে জঙ্গি হামলার হুমকি এবং স্মার্টফোনের মাধ্যমে অস্ট্রেলিয়ায় হামলার উৎসাহদানের অপরাধে গত সপ্তাহে মাত্র ১৪ বছরের এক কিশোরকে কোর্টে সাজা দেওয়া হয়েছে ইংল্যান্ডে। স্কুল এবং কলেজগুলোতে চরমপন্থা মোকাবেলায় পদপেক্ষপ নিতে নির্দেশ দিয়েছে সরকার।
চরমপন্থা বা জঙ্গীবাদ থেকে বৃটিশ তরুন-তরনীকে বিরত রাখতে সরকারের নেওয়া ডি-রেডিকেলাইজেশন প্রোগ্রাম চ্যানেল এর আওতায় শুধু চলতি সামারে প্রায় ৭৯৬ জন অংশ নিয়েছেন। এর মধ্যে অর্ধেকই হচ্ছেন লন্ডনের বাসিন্দা। স্কুল এবং কাউন্সিল অথরিটির পক্ষ থেকে সরকারের এ প্রোগ্রামে সম্ভাব্য চরমপন্ত্রীদের রেফার করা হয়েছে। যা বৃটেনে চরপন্থা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ হিশেবে দেখছে সরকার।
ইউকের এক্সট্রিমিজম বা চরমপন্থার লাগাম টেনে ধরতে ইংল্যান্ডের মসজিদ এবং মাদ্রাসার প্রতি কঠোর নজরদারী বাড়ানোর ঘোষণা দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ইন্টারন্টে প্রপাগান্ড এবং অনলাইনের মাধ্যমেই তরুনদের চরমপনন্থার দিকে আগ্রহী করে তোলে ইসলামিক স্টেইট সংক্ষেপে আইএস। আর লন্ডন থেকেই সবচেয়ে বেশী তরুন ইসলামিক স্টেইটে যোগ দিয়েছে। আইএসের মতো জঙ্গীবাদ থেকে বৃটিশ তরুনদের বিরত রাখতে সরকারের ডি-র্যাডিকেলাইজেশন প্রোগ্রামে জুন মাসে ৩শ ২৭ জন, জুলাইতে ৩শ ৪৯ জন এবং আগষ্টে ১শ ২০ জনকে রেফার করেছে বৃটেনের বিভিন্ন স্কুল ও কাউন্সিল অথোরিটি।