শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রান্নাঘরে গৃহকর্মীকে যৌন নির্যাতন করছে স্বামী এমন দৃশ্যের ভিভিও গোপন ক্যামেরায় ধারণ করে ফেঁসে গেলেন এক সৌদি নারী।
গত ১২ ঘণ্টায় আরব বিশ্বে ভিডিওটি ২৫ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। ভিডিওতে যদিও দেখা যাচ্ছে, ওই নারীর স্বামী জোরপূর্বক গৃহকর্মীকে চুম্বনের চেষ্টা করছে আর গৃহকর্মী তাকে নিবৃত রাখার চেষ্টা করছেন।
তারপরও এ ভিডিওটি ইউটিউবে আপলোড করার ফলে ওই নারীর বিরুদ্ধে স্বামীর মানহানির অভিযোগ উঠেছে।
মাজিদ কররোব নামে দেশটির একজন আইনজীবী একটি স্থানীয় পত্রিকাকে বলেছেন, তথ্য-প্রযুক্তি আইনে ওই নারীর এক বছরের জেল অথবা পাঁচ লাখ রিয়াল জরিমানা হতে পারে।
[youtube id=”4dhYSk79DSQ” width=”600″ height=”350″]