শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬

ইউরোপের সর্বোচ্চ এপার্টমেন্ট নির্মানের প্রস্তাব বাঙালী পাড়া টাওয়ার হ্যামলেটসে

ইউরোপের সর্বোচ্চ এপার্টমেন্ট নির্মানের প্রস্তাব বাঙালী পাড়া টাওয়ার হ্যামলেটসে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: লন্ডনের টাওয়ার এককালে অনেক পিছিয়ে ছিল। আজ এই এলাকা ডায়মন্ডে রুপান্তরিত হয়েছে। বাংলাদেশী অধ্যুষিত এই কাউন্সিলের আইলস অব ডগস এলাকায় ইউরোপের মধ্যে সর্বোচ্চ এপার্টমেন্ট নির্মানের প্লান জমা দিয়েছে একটি নির্মাতা প্রতিষ্ঠান।

সাংহাই ভিত্তিক গ্রীনল্যান্ড গ্রুপ ৬৭ তলা বিশিষ্ট টুইন কাঠামোর ভবন নির্মানের জন্য ব্রিটেনের ব্যবসা বানিজ্যের প্রাণ কেন্দ্র ক্যানারি ওয়ার্ফ এর আইলস অব ডগসে এ ভবন নির্মানের প্রস্তাব দিয়েছে। লন্ডনের প্লানটি পাস হলে এটিই হবে ইউরোপের মধ্যে সর্বোচ্চ বসবাসযোগ্য ভবন। এই পরিকল্পনা অনুমোদন লাভ করলে এখানে ৮৬৯টি অ্যাপার্টমেন্ট নির্মিত হবে। ভবনের উচ্চতা হবে ৭৫০ ফিট।

কোম্পানীর কর্মকর্তারা জানান, এই ভবনে আধুনিক স্থাপত্য বিদ্যার সন্নিবেশ ঘটানো হবে। এটি আধুনিক ইস্পাত ও কাচের ধারা টুইন ভবন নির্মিত হবে। কোম্পানীর সিনিয়র পরিকল্পনাকারী নিশাতি বলেন, এটি হবে ইউরোপের মধ্যে একটি উল্লেখ্যযোগ্য ডেভোলাপমেন্ট প্রজেক্ট। এটি ক্যানারি ওয়ার্ফে আমাদের উপস্থিতি জোরদার করবে




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026