রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩

ভারতে বিচার চাওয়ায় দম্পতিকে প্রকাশ্য নগ্ন করে পেটাল পুলিশ

ভারতে বিচার চাওয়ায় দম্পতিকে প্রকাশ্য নগ্ন করে পেটাল পুলিশ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে বিচার চাওয়ায় প্রকাশ্যে দম্পতিকে নগ্ন করে পেটালো পুলিশ। মার খাওয়ার পর ওই দলতি দম্পতি থানার সামনে দাঁড়িয়ে অভিযোগ না নেয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেন। এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে ওই দম্পতিকে মারধর করে এবং তাদের পরিধেয় কাপড় খুলে রাস্তায় দাঁড় করিয়ে রাখে।

মাত্র কদিন আগে গরুর ফসল খাওয়াকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশে এক দলিত নারীকে প্রকাশ্যে নগ্ন করে মূত্র খেতে বাধ্য করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে-না কাটতেই আবার এ ঘটনা ঘটালো জনগণের রক্ষক পুলিশ।

প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার ধানকুড় থানায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে পিটিআইয়ের সূত্রে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, সুনীল গৌতম নামের একজন দলিত গতকাল বৃহস্পতিবার নইদা এলাকার ধানকুড় থানায় একটি ডাকাতির ঘটনায় এজাহার দায়ের করতে যান। কিন্তু পুলিশ ওই এজাহার না নিলে তারা বাজারে দাড়িয়ে প্রতিবাদ করে। এতে পুলিশ ক্ষুব্দ হয়ে রাস্তার মধ্যে একপর্যায়ে জামাকাপড় খুলে দম্পতিকে পেটায় পুলিশ।

প্রকাশিত প্রতিবেদনে উত্তরপ্রদেশের হিন্দি ভাষায় প্রকাশিত দৈনিক হরিভূমির সূত্রও উল্লেখ করা হয়। স্থানীয় পত্রিকাটির সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ধানকুড় থানার আট্টা এলাকায় বসবাসকারী দলিত সুনীল গৌতমের বাড়িতে ডাকাতি হয়। বৃহস্পতিবার বিকেলে সুনীল তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ধানকুড় থানায় এজাহার দাখিল করতে যান। কিন্তু এজাহারে স্থানীয় এক রাজনৈতিক নেতার নাম থাকায় পুলিশ অভিযোগপত্রটি গ্রহণ করতে রাজি হয়নি। একপর্যায়ে ওই দম্পতিকে থানার ভেতরেই মারধর করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026