শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩

কামরানের পক্ষে ব্যালট জালিয়াতির অভিযোগে সিলেটের খাসদবীর স্কুলে এক নির্বাচন কর্মকর্তা প্রত্যাহার

কামরানের পক্ষে ব্যালট জালিয়াতির অভিযোগে সিলেটের খাসদবীর স্কুলে এক নির্বাচন কর্মকর্তা প্রত্যাহার

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সিলেট নগরীর খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ভোটারের সঙ্গে বাক-বিতণ্ডার পর সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বরত এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার লুৎফুন্নেছা সরকার দলীয় প্রার্থী বদর উদ্দিন কামরানের সমর্থকদের অতিরিক্ত ব্যালট সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে তাকে প্রত্যাহার করে নেয়া হয় বলে শেষ সূত্রে জানা যায়।

ওদিকে, বিরোধী প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন, শুধু একটি কেন্দ্রেই নয় বরং আরো অনেক কেন্দ্রেই এ ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। তিনি এ জালিয়াতির প্রতিবাদ করে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও আহবান জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লুৎফুন্নেছা নির্বাচন কেন্দ্রে আসা ভোটারদের জিজ্ঞাসা করছেন, কারা আনারস মার্কায় ভোট দিতে এসেছেন। এরপর তিনি তাদের একাধিক ব্যালট পেপার দিচ্ছেন। বিষয়টি টের পেয়ে বিরোধী প্রার্থীর সমর্থকরা প্রিজাইডিং অফিসার জিয়াউল মোর্শেদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। জিয়াউল তাৎক্ষণিকভাবে সরেজমিনে গিয়ে তাকে হাতে-নাতে ধরে ফেলেন। এ অপরাধে তিনি তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেন।  তাৎক্ষণিক তদন্তে লুৎফুন্নেছার অপরাধ প্রমাণিত হওয়ার ফলেই এ আদেশ দেন প্রিজাইডিং অফিসার জিয়াউল মোর্শেদ।

 

 

সিলেটের খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার লুৎফুন্নেছা সরকার দলীয় প্রার্থী বদর উদ্দিন কামরানের সমর্থকদের অতিরিক্ত ব্যালট সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

 

 

 

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা রাশেদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনের সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা লুৎফুনেচ্ছার সঙ্গে এক ভোটারের কথা কাটাকাটি হয়।

“ওই কর্মকর্তা ভুলবশত এক ভোটারকে দুটি ব্যালট পেপার দিলে তিনি একটি ব্যালটে ভোট দিয়ে অন্যটি ছিড়ে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে তর্কা-তর্কি হয়।”

এ ঘটনার পর ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে কেন্দ্র থেকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয় বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম।

শনিবার সকাল ৮টা থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026