বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১

ওয়েলস সীমান্ত দিয়ে করানো হচ্ছে রিফুজিদের অবৈধ প্রবেশ: আবার এদের দিয়ে হচ্ছে যৌনব্যবসা

ওয়েলস সীমান্ত দিয়ে করানো হচ্ছে রিফুজিদের অবৈধ প্রবেশ: আবার এদের দিয়ে হচ্ছে যৌনব্যবসা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপ জুড়ে মানব মহামারির ঢল এবার ইউকেতে প্রবেশে করছে ওয়েলসের হলিহেড পোর্ট হয়ে। একদল মানব পাচারকারী এই ব্যবসার সঙ্গে  জড়িত বলে জানায় নর্থ ওয়েলস পুলিশ।

ওয়েলসে কার ওয়াশের সময় সিঙ্গেল ড্রাইভারদের যৌনকর্মী ব্যবহারের প্রস্তাব দিচ্ছে সংঘবদ্ধ যৌন ব্যবসায়ীরা। নর্থ ওয়েলসের বিভিন্ন এলাকায় কার ওয়াশ চলাকালিন সময়ে অপেক্ষারত সিঙ্গেল ড্রাইভারদের মেয়ে সঙ্গী বা যৌনকর্মীর প্রয়োজন আছে কি না জিজ্ঞাসা করা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে নর্থ ওয়েলস পুলিশের বিশেষ ফোর্স সন্দেহভাজন হিউম্যান ট্রাফিকিং এবং আধুনিক স্ল্যাভারি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের তল্লাশি শুরু করেছে।

ড্রাইভাররা পুলিশে অভিযোগ করে জানিয়েছেন, তাদের হয়রানী করা হচ্ছে। পুলিশ মনে করছে, মধ্যপ্রাচ্য বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আসা অসহায় রিফিউজিদের দিয়ে একটি সংঘব্ধ চক্র এ ব্যবসার সুযোগ নিচ্ছে। এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের অংশ হিসাবে শুধু নর্থ ওয়েলস নয় পুরো ইউকেতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ।

ওয়েলস পুলিশের ধারণা মতে, ওয়েলসের হলিহেড পোর্ট হয়ে সন্দেহভাজন মানব পাচারের ঘটনা ঘটতে পারে। তবে এ ব্যাপারে তারা কঠোর পন্থা গ্রহন করতে যাচ্ছেন বলে জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026