শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২

লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতিতে সৈয়দ আশরাফের সভা: যুবলীগ ছাত্রলীগের হৈ চৈ

লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতিতে সৈয়দ আশরাফের সভা: যুবলীগ ছাত্রলীগের হৈ চৈ

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে অবস্থানরত আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভা যুবলীগ ছাত্রলীগের তুমুল হৈ চৈ এর মধ্য দিয়ে শেষ হয়েছে।

রবিবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সভায় যুক্তরাজ্য আওয়ামীলীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভার এক পর্যায়ে বলা হয় যুক্তরাজ্য আওয়ামীলীগের সিনিয়র নেতা ছাড়া অন্য কোন অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে বক্তব্য প্রদানের সুযোগ দেয়া হবে।

এদিকে বেশ কয়েকদিন যাবত আলোচনা হচ্ছিল অনুষ্ঠানে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগকে কোন বক্তব্য দিতে দেয়া হবে না। যুক্তরাজ্য আওয়ামীলীগের এক যুগ্ম সম্পাদকদের অনুগত যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা অনুষ্ঠানের শুরু থেকেই ছিল বেশ উত্তেজিত। এতে আরো ক্ষিপ্তি হয়ে উঠে যুবলীগ-ছাত্রলীগ।

এ সময় যুক্তরাজ্য আওয়ামীলীগের সহদপ্তর খসরুজ্জামান খসরুকে প্রদানে আহবান জানালে তার বক্তব্যের সময় ব্যাপক হৈচৈ করে যুবলীগ-ছাত্রলীগ। তারা একমাত্র সৈয়দ আশরাফ ছাড়া কাউকে বক্তব্য প্রদানের আপত্তি জানায়। বেশ কিছুক্ষনের হৈচৈ শেষে সৈয়দ আশরাফুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদরুজ্জামান ভূইয়া, আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রবীন রাজনীতিবিদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদিকে যুক্তরাজ্য আওয়ামীলীগের সভায় হৈচৈ এর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নেতাকর্মীরা। ফেইসবুকেও চলছে তীব্র আলোচনা সমালোচনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026