বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১

বাড়ী ভাড়ায় ইংল্যান্ডে নতুন আইন: বৈষম্য সৃষ্টি নিয়ে উদ্ধেগ

বাড়ী ভাড়ায় ইংল্যান্ডে নতুন আইন: বৈষম্য সৃষ্টি নিয়ে উদ্ধেগ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অবৈধ ইমিগ্র্যান্টদের ব্রিটেন ছাড়া করতে মরিয়া ক্ষমতাসীন টরি সরকার। এবার বাড়ি ভাড়া দেবার আগে ল্যান্ডলর্ডকে টেনেন্টসের ইমিগ্রেশন স্ট্যাটাস পরীক্ষার জন্য তাদের পাসপোর্ট বা ভিসার মেয়াদ পরীক্ষা নীরিক্ষা বাধ্যতামূলক করে নতুন প্রণয়ন করতে যাচ্ছে বৃটিশ সরকার। মঙ্গলবার হাউস অব কমন্সে প্রস্তাবিত কঠোর ইমিগ্রেশন বিলটি উত্থাপনের কথা রয়েছে।

মিডল্যান্ডসে পাইলট স্কীম হিবেসে প্রস্তাবিত এ আইনের অধিনে টেনেন্টসের ইমিগ্র্যাশন স্ট্যাটাস পরীক্ষায় ব্যর্থ এক ল্যান্ডলর্ডকে ৩ হাজার পাউন্ড জরিামান করা হয়েছে। আইনটি পাশ হওয়ার পর এ ধরনের ব্যর্থতাকে ক্রিমিনাল অফেন্স হিসাবে গণ্য করা হবে।

এদিকে, ভাড়া দেয়ার আগে টেনেন্টসের ইমিগ্রেশন স্ট্যাটাস পরীক্ষা বাধ্যতামূলক করায় অসন্তোষ প্রকাশ করেন বাড়ির মালিকরা এবং ব্রিটেনের স্টেইট এজেন্টগুলো। বিরোধীদলও তাদের বানী শুনিয়ে দিয়ে তারা বলছে,  এ আইনের কারণে ইমিগ্র্যান্ট বা এ্যাথনিক অধ্যুষিত এলাকাগুলোতে বরং ব্যাপক আকারে বৈষম্য বাড়তে পারে। এবং এটা প্রকোট আকার ধারণ করবে।

যদিও সরকার বলছে, নতুন এ সিস্টেমে বৈষম্যের কোনো সুযোগ নেই। অসাধু ল্যান্ডলর্ড এবং অবৈধ ইমিগ্র্যান্ট সনাক্ত করণের লক্ষ্যেই সরকার নতুন সিস্টেম কাজ করছে। এতে ব্রিটেনের নাগরিকদের জীবনযাত্রা আরো উন্নত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026