শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩১

সিলেটের স্বতন্ত্র মেয়র প্রার্থী রিমন কোথায়?

সিলেটের স্বতন্ত্র মেয়র প্রার্থী রিমন কোথায়?

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে হাই ভোল্টেজ মেয়র পদের প্রার্থী সালাউদ্দিন রিমন। তালা প্রতীকের মেয়র প্রার্থী ছালাহ উদ্দিন রিমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। একমাত্র স্বতন্ত্র এই মেয়র প্রার্থী সিসিক নির্বাচনে বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরীর সঙ্গে প্রতিদ্বদ্বিতা করছেন। সিলেটের নির্বাচনী মাঠে অংশ নিলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন না প্রধান দুই প্রার্থীর সঙ্গে। একেবারেই নিজেকে আড়াল করে রেখেছেন, অন্যদিকে বিতর্ক আর হাস্যরসের যোগান দিয়েছেন অদ্ভূত সব কর্মকাণ্ড করে।

শুক্রবার মধ্যরাত থেকেই তার খোঁজ জানেন না কেউ। শনিবার ভোটের দিনও কোনো কেন্দ্রে ও মাঠে-ঘাটে খোঁজ নেই। নির্বাচনী কেন্দ্রের বুথগুলোতেও নেই তার কোনো এজেন্টও। নির্বাচন কমিশন কর্মকর্তারাও খোঁজ পাচ্ছেন না তার। তার মোবাইলে ফোন দিয়ে কেউ জানতে পারছেন না কোনো তথ্য। কোথায় ভোট দিয়েছেন তাও জানা যাচ্ছে না।

নির্বাচনে কামরান ও আরিফ সামান্য ভোট পাবেন আর তিনি জিতবেন বিপুল ভোটে সাংবাদিকদের এরকম জানিয়েছিলেন রিমন। প্রায়ই তার এ ধরনের কথাবার্তা নগরবাসীর হাসির খোরাক হতো। বার বার মেয়র প্রার্থী হওয়ার খায়েশ জাগে রিমনের। ভোট যা-ই পাওয়া যায় ব্যাপার না। তবে প্রার্থী হওয়া চাই— এ লক্ষ্য নিয়েই প্রার্থী হন তিনি। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এ নিয়ে দুইবার মেয়র প্রার্থী হলেন তিনি। ছয় বার ফেল করা এই প্রার্থীর কোন আয় নেই আবার এসএসসি পরীক্ষা দেবেন এটা তার হলফনামারই তথ্য।

রিমন এর আগে ২০০৮ সালের সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪২৪ ভোট পেয়েছিলেন। তার কথা বার্তা আচরণ সবই এখন নগরবাসীর হাসির খোরাক। টিভির লাইভ অনুষ্ঠানে যেতে পাগল প্রায় তিনি। কয়েকদিন আগে সচেতন নাগরিক কমিটির একটি অনুষ্ঠান ছিল মেয়র প্রার্থীদের নিয়ে। তাকে আমন্ত্রণ জানানো মাত্র তিনি অনুষ্ঠানটি কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে কিনা জানতে চান। পরবর্তীতে কোনো  টিভি চ্যানেলে এটি সরাসরি সম্প্রচার করা হবে না শুনে তিনি সাফ জানিয়ে দেন— যাবেন না। এ পর্যন্ত তিনি বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও এসএ টিভির সরাসরি অনুষ্ঠানে বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হকের সঙ্গে যোগ দিয়েছেন। তবে সব অনুষ্ঠানে তার কথা শুনে হেসে গড়াগড়ি খেয়েছেন দর্শকরা।

দক্ষিণ সুরমা থানা পুলিশ সূত্র জানায়, এক সময় ছিনতাইয়ের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন ছালাহ উদ্দিন রিমন। ছিনতাই কেন হয় নগরীতে এমন প্রশ্ন করা হলে রিমন বলেন, মা-বাবা সন্তানদের প্রতি যত্নশীল হলে সন্তান বিপথগামী হয় না। ছিনতাইকারী হয় না। ছালাহ উদ্দিন রিমনের প্রার্থিতার বিষয়ে সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, এ বিষয়টি নিয়ে ভাবা দরকার নির্বাচন কমিশনকে। এত সহজে প্রার্থী হওয়ার সুযোগ থাকার ফলে ভূঁইফোড় অনেকেই প্রার্থী হয়ে নির্বাচনের বিষয়টিকেই হালকা করে ফেলছেন।

রিমন আরো জানান, গত বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পাঁচ বিষয়ে পরীক্ষা দিয়েছেন। আগামী বছর আরো পাঁচ বিষয়ে পরীক্ষা দেবেন। তারপর ইন্টারমিডিয়েট পড়বেন তিনি। অন্য মেয়র প্রার্থীরা ইশতেহার ঘোষাণা করেছেন, আপনার ইশতেহার কি? জানতে চাইলে তিনি বলেন, ইশতেহার তো আমার মনের ভেতরে। প্রতিদ্বন্দ্বী যেখানে হেভিওয়েট দুই প্রার্থী সেখানে আপনার বিজয়ের আশা কতটুকু এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাতে গোণা দু’একজন কামরান আর আরিফ ভাইয়ের কথা বলছেন। তারাই লাফালাফি করছেন। কিন্তু যতো গর্জে ততো বর্ষে না। নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি। জীবনে ৬ বার এসএসসি পরীক্ষা দিয়ে ৬ বারই ফেল করেছেন। তার মতে তাতে দোষ কি, আবার ফরীক্ষা দিরাম। সিলেটের দক্ষিণ সুরমার হাজী ইসরাব আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন  বলেও জানান তিনি।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026