বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২

উল্টো দিকে এম ওয়ান মোটরওয়েতে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় নিহত ২ জন

উল্টো দিকে এম ওয়ান মোটরওয়েতে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় নিহত ২ জন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইস্ট মিডল্যান্ডসের ব্যস্ততম মোটরওয়ে এম ওয়ানে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহত দু জনের বয়স ৮৭ ও ২৭ বছর। উল্টে পথে হঠাৎ গাড়ি চালাতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে বলে জানায় হাইওয়ে পুলিশ।

ব্লু রংয়ের একটি মাজদা কার এবং একটি ফর্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৮৭ বয়স মাজদা কারের চালক এবং ভেনের যাত্রী ২৭ বয়স বয়সী মহিলা ঘটনাস্থলেই মারা যান।

সোমবার ভোরে আনুমানিক ২টার দিকে মোটরওয়েতে উল্টোপথে একটি গাড়ি যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, দুর্ঘটনায় আহত ভেনের ড্রাইভার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ দুর্ঘটনার কারণে এম ওয়ান মোটরওয়ের জংশন ২৫ এবং ২৪ বন্ধ রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026