বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিলেটে র‍্যালী ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিলেটে র‍্যালী ও আলোচনা সভা

 

শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ UNESCO ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে। শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য প্রতি বৎসর বিশ্ব ব্যাপী দিবসটি উদযাপিত হয়।

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আজ বাংলাদেশ শিক্ষক সমিতি, সিলেট জেলা র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে। র‍্যালীটি সকাল ১০টা ২০ মিনিটে প্রধান অতিথি জনাব এ. কে. এম. গোলাম কিবরিয়া তাপাদার-এর নেতৃত্বে রাজা জি সি হাই স্কুল থেকে শুরু হয়ে দি এইডেড হাই স্কুলে এসে শেষ হয়। অতপর বেলা ১১ ঘটিকায় দি এইডেড হাই স্কুলের অডিটরিয়ামে এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় “ শিক্ষকদের ক্ষমতায়ন এবং এবং টেকসই সমাজ গঠন” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন জনাব মো. আবু সাঈদ, প্রভাষক (ইংরেজি বিভাগ), ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, পবিত্র গীতা থেকে পাঠ করেন জনাব স্বপন চক্রবর্তী, সিনিয়র শিক্ষক, দি এইডেড হাই স্কুল, সিলেট।

অতপর জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ পদক “চ্যাম্পিয়নস অব দ্য আর্থ” এওয়ার্ড প্রাপ্তির জন্য সভার পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্ত্যবে বর্তমান সরকারের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং জাতীয় শিক্ষানীতি, শিক্ষা আইন বাস্তবায়নসহ বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করণ প্রয়োজন বলে মত প্রকাশ করেন।

তাছাড়া আলোচনা সভায় অংশ গ্রহণকারীবৃন্দ ILO এবং UNESCO কর্তৃক শিক্ষকদের অধিকার, মর্যাদা ও করণীয় সংক্রান্ত ১৯৬৬ এবং ১৯৯৭ সালের সুপারিশমালার বাস্তবায়ন, বিশ্ব শিক্ষক দিবস জাতীয় ভাবে পালন, বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করণ, অবসর ও কল্যাণ ভাতা শেষ এমপিও-র সাথে প্রদান, চাকুরীর মেয়াদ ৬৫ বৎসরে উন্নীত করণ, শিক্ষক-কর্মচারীর স্বল্পতা দূরীকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় রিসোর্স প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। উপস্থিত অতিথিবৃন্দ উক্ত দাবীগুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস), সিলেট জেলার সভাপতি জনাব এ এইচ এম ইসরাইল আহমদ এর সভাপতিত্তে এবং মহিলা বিষয়ক সম্পাদক জনাব কামরুন নাহার শফিক এর পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব এ. কে. এম. গোলাম কিবরিয়া তাপাদার, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট, জনাব জাহাঙ্গীর কবীর আহম্মদ, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল, জনাব মো. জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার, সিলেট, জনাব মজির উদ্দিন আনসার, সহসভাপতি, বাশিস, জাতীয় কমিটি, জনাব ছরোয়ার হোসেন, যুগ্ম সচিব, বাশিস, জাতীয় কমিটি, মো. শমশের আলী, সচিব, বাশিস, সিলেট জেলা, জনাব মুজম্মিল আলী, সাংগঠনিক সচিব, বাশিস, সিলেট জেলা।

অন্যান্যর মধ্যে প্রধান শিক্ষক জনাব সৈয়দ এনায়েত হোসেন, জনাব জার উল্লাহ, সভাপতি, বাশিস, কানাইঘাট উপজেলা, জনাব মাহতাব উদ্দিন, সভাপতি, বাশিস, জকিগঞ্জ উপজেলা, জনাব বিজন চন্দ্র বিশ্বাস, সভাপতি, বাশিস, জৈন্তাপুর উপজেলা, জনাব আহাদুজ্জামান, সহসভাপতি, বাশিস, ফেঞ্চুগঞ্জ উপজেলা, জনাব আহমদ আলী, সচিব, বাশিস, সিলেট সদর উপজেলা, জনাব মো. মহি উদ্দিন, অর্থ-সম্পাদক, বাশিস, সিলেট সদর উপজেলা, জনাব হবিব উল্লাহ, সাংগঠনিক সচিব, বাশিস, গোয়াইনঘাট উপজেলা, জনাব হেলেন বেগম, প্রধান শিক্ষক, জনাব তাহের আলী, প্রধান শিক্ষক, তাহমিনা পারভীন, সহকারী শিক্ষক প্রমুখ।

– ইমেইল প্রেরিত সংবাদ

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026