বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২

ক্যাটারিং সার্কেলের নবম রোড শো ওলন্ডহ্যামে অনুষ্ঠিত

ক্যাটারিং সার্কেলের নবম রোড শো ওলন্ডহ্যামে অনুষ্ঠিত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বৃটিশ বাংলাদেশী কারি ইন্ডাস্ট্রির নানান সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার লক্ষ্যে চ্যানেল এসের ক্যাটারিং সার্কেলের নবম রোড শো অনুষ্ঠিত হয়েছে ওলন্ডহ্যামে।

ওল্ডহ্যামের ইস্টার্ন প্যাভেলিয়ন ব্যাঙ্কুইটিং হলে ক্যাটারিং সার্কেলের সদস্য হেলাল মালিকের পরিচালনায় রোড শোর শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্যাটারিং সার্কেলের স্বপ্ন দ্রষ্টা ও চ্যানেল এসের ভাইস চেয়ারম্যান আব্দুল হক। মঙ্গলবার ইস্টার প্যাভিলিয়ান ব্যাঙ্কুইটিং হলে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের বিপুল সংখ্যক রেষ্টুরেন্ট ও টেকওয়ে ব্যবসায়ী তাতে অংশ নেন।

বৃটিশ বাংলাদেশী মালিকানাধীর রেস্টুরেন্ট ও টেকওয়ের বার্ষিক টার্নওভার প্রায় ৪ বিলিয়ন পাউন্ড। অথচ বছরের পর বছর ধরে স্টাফ সংকটসহ নানা কারণে জৌলুস হারিয়ে বন্ধ হবার পথে বসেছে বৃটেনে বাংলাদেশী কারি ইন্ড্রাষ্ট্রি। বাংলাদেশী রেস্টুরেন্ট রেক্টরের এসব সমস্যার কথা শুনতেই ক্যাটারিং সার্কেল সাউথ এন্ড অন সি, বার্মিংহ্যাম, বৃস্টল, লুটন, কার্ডিফ, পোর্টসমাউথ, এডিনবারা এবং নিউক্যাসরের পর ওল্ডহ্যামে গিয়েছিল মঙ্গলবার।

ইংল্যান্ডে বর্তমানে প্রায় ১ দশমিক ৭৭ মিলিয়ন মানুষ বেকার রয়েছেন। এরমধ্যে এশিয়ান বাংলাদেশী বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। অনুষ্ঠানে আসা অতিথিরা ক্যাটারিং সেক্টরে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে না পারার কারণে হিসেবে নানান ব্যর্থতার কথা তুলে ধরেন। স্টাফদের সুযোগ সুবিধার কথাও বলেন বক্তারা।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রেষ্টুরেন্ট সেক্টরের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ডাক দেন কবির আহমেদ এমবিই জেপি। চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি এবং ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী জানালেন, লন্ডন রোড শো সমাপ্ত হবার পর ফেব্রুয়ারী থেকে চ্যানেল এসে লাইভ প্রোগ্রাম শুরু হবে।

রেষ্টুরেন্ট পরিচালনায় অপরিহার্য বিষয় তথা ব্র্যান্ডিং এবং মার্কেটিং ইস্যু নিয়ে কাউন্সিলর আব্দুল জব্বার, ম্যানেজমেন্ট এবং টেকনোলজি বিষয়ে ডক্টর সানোয়ার চৌধুরী, ফুড সেইফটি, ফুড এলার্জি, হেলথ এন্ড সেইফটি ইস্যুতে আব্দুল হক হাবিব এবং ইমিগ্রেশন রেইডের সময় রেষ্টুরেন্ট বা টেকওয়ের মালিকদের করণীয় নিয়ে বক্তব্য রাখেন সলিসিটর মনিরা হোসেইন।

তারা জানান, রেষ্টুরেন্টের স্টাফ নিয়োগ থেকে শুরু করে সব লিগ্যাল ডকুমেন্ট সংগ্রহে রাখার পাশাপাশি ইমিগ্রেশন অফিসার কোনো সময় রেইড করলে তাদের সঙ্গে সাহসের সাথে কথা বলা প্রয়োজন। পরীক্ষা নীরিক্ষা করা প্রয়োজন আসলে তারা কেনো রেইড করতে আসছে এবং কোনো কোর্ট অর্ডার সঙ্গে রয়েছে কী না তা পরীক্ষা করতে বলেন। সমস্যাগুলো চিহ্নিত করে এবং সম্ভাব্য সমাধানের পরামর্শ সহকারে তা পৌঁছানো হবে হোম অফিসসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে। এক্ষেত্রে তারা সবার সহযোগিতা কামণা করেন।

দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকাল প্রায় ৩টা পর্যন্ত চলে রোড শো। অতিথি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞের বক্তব্যের ফাঁকে দুই পর্বে নর্থ ওয়েস্ট এলাকার ব্যবসায়ীদের মঞ্চে ডেকে নিয়ে তাদের অভিজ্ঞতা এবং সংকট সমাধানে তাদের পরামর্শের কথা শোনা হয়। এদুই পর্ব পরিচালনা করেন যথাক্রমে ক্যাটারিং সার্কেলের সদস্য আলতাফ হোসেন ও ফরহাদ হোসেন টিপু। এছাড়া ওল্ডহ্যাম রোড শো সহায়তাকারীদের পরিচয় করিয়ে দেন ক্যাটারিং সার্কেরের সদস্য রুহুল শামসুদ্দিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026