শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মেট্রোপলিটন পুলিশ ও ট্র্যাইডেন এরিয়া ক্রাইম কমান্ডের যৌথ উদ্যোগে অস্র উদ্ধারে তল্লাশি চালাতে ইষ্ট লন্ডনের হ্যাকনির স্ক্রিভেন ষ্ট্রীটে যায়। সেখানে তল্লাশি কালে এক পুলিশ সদস্য গুলিতে আহত হন।
বৃহস্পতিবার দুপরের দিকে মেট্রোপলিটন পুলিশের ফায়ার আর্মস স্পেশালিষ্ট অফিসার (এসসি০১৯) গুলিবিদ্ধ হলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থলের পাশে থাকা দোকান মালিক ও প্রত্যক্ষ দর্শী গুলিতে পুলিশ অফিসার আহত হওয়ার কথা বিবিসিকে জানিয়েছেন।
ঘটনার পর পরই ব্যাপক পুলিশ সমাগম ঘটে, সাথে ডগ স্কোয়াড সহ হেলিকপ্টার যায় সেখানে। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন, হ্যাগারস্টোন স্টোনব্রিজ পার্কের দিকে ব্যাপক পুলিশ সমাগমের কথা জানিয়েছেন।