শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২

অব্যবহৃত জিনিষ ফেলতে আর চার্জ দিতে হবে না টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে

অব্যবহৃত জিনিষ ফেলতে আর চার্জ দিতে হবে না টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে

শীর্ষবিন্দু নিউজ: আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পালন করলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। বর্তমান এই মেয়র তার প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে প্রত্যাহার করে নিলেন বড় ধরনের ময়লা আবর্জনা বা অব্যবহৃত ঘরের জিনিষপত্র পরিষ্কারের চার্জ।

এখন থেকে একটি পরিবার বছরে ২ বার বিনা খরচে এসব ময়লা আবর্জনা (ফার্ণিচার, ম্যাটট্রেস ইত্যাদি) পরিষ্কার করতে পারবেন। ইতিপূর্বে বাসিন্দাদের বড় ধরনের জিনিস ফেলার জন্য প্রতিবার ১৫ পাউন্ড করে দিতে হতো। বাসিন্দাদের এসব ময়লা ফেলার জন্য কাউন্সিলের নির্দ্দিষ্ট নাম্বারে ফোন করে কেবল বুকিং দিতে হবে।

প্রতিবার তারা ৫টি বড় ধরনের আইটেম ফেলতে পারবেন। এই চার্জ প্রত্যাহারের পাশাপাশি মেয়র জন বিগস ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য অতিরিক্ত ২শ হাজার পাউন্ড বরাদ্দও দিয়েছেন। এ অর্থ দিয়ে ময়লা পরিষ্কারের জন্য আরো গাড়ী এবং লোক নিয়োগ দেয়া হবে।

চার্জ প্রত্যাহারের ঘোষনা দিয়ে মেয়র জন বিগস বলেন, টাওয়ার হ্যামলেটসের পরিবেশ উন্নত করার বিষয়টিকে আমি সর্বদাই গুরুত্ব দিয়েছি। সেটা বিন সংগ্রহ থেকে শুরু করে সাইকেল অথবা সবুজ উন্মুক্ত জায়গা যাই হোক না কেন। সাবেক মেয়র বড় ধরনের ময়লা আবর্জনা ফেলার জন্য চার্জ নির্ধারন করে পরিবেশজনিত এই সমস্যাকে বাড়িয়ে তুলেছিলেন। আমি এটা প্রত্যাহার করতে পেরে আনন্দিত এবং আশা করছি টাওয়ার হ্যামলেটসের যত্রতত্র আর ম্যাটট্রেস, সোফা পড়ে থাকতে দেখবো না।

সাবেক মেয়র ২০১২ সালের জুন মাসে ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য ১৫ পাউন্ড চার্জ চালু করেছিলেন। এরপর থেকে খরচের ভয়ে কিছু সংখ্যক বাসিন্দা রাতের বেলা যত্রতত্র বড় বড় আইটেম ফেলে রাখতেন। দিনের পর দিন এসব পড়ে থাকতো। পুরো টাওয়ার হ্যামলেটস জুড়ে, বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে এ দৃশ্য বেশী চোখে পড়তো।

এটি টাওয়ার হ্যামলেটসের পরিবেশের উপর মারাত্নক প্রভাব ফেলেছিলো। এছাড়া বাসিন্দাদের জন্য এটি একটি বাড়তি খরচের চাপও ছিলো। এসব বিবেচনায় জন বিগস তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বড় ধরনের আবর্জনা পরিষ্কারের জন্য চার্জ প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026