বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭

দ্বিতীয়বারের মত ইউরো মিলিয়ন লটারী জয় তাও আবার কুকুরের কারনে

দ্বিতীয়বারের মত ইউরো মিলিয়ন লটারী জয় তাও আবার কুকুরের কারনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নিজের গৃহপালিত কুকুরের সহায়তায় দ্বিতীয়বারের মত ইউরো মিলিয়ন লটারীতে বিজয়ী হয়েছেন এক ব্রিটিশ দম্পতি। জেন এবং অ্যালান স্লেটার দম্পতি গত ২৯ সেপ্টেম্বর ড্রয়ের টিকিট ভুলবসত গাড়ীতে রেখে আসলে তাদের গৃহপালিত কুকুর রুবি সেই টিকিট গাড়ী থেকে এনে দেয় তাদের হাতে।

আইলস অব হোয়াট এর এ দম্পতি প্রায় দেড়শ হাজার পাউন্ড লাভ করেছেন। এর আগেও তারা একই পরিমান অর্থ লটারি থেকে তারা লাভ করেন। মিস্টার স্লেটার বলেন, যখন দেখি আমরা দ্বিতীয় লটারিতে বিজয়ী হয়েছি তখন অশ্রু সিক্ত হয়ে পড়ি। এটি ম্যাজিকের মত মনে হয়েছিল যখন রুবি তার দ্বিতীয় জন্ম দিনে টিকেটটি আমাদের কাছে এনে দেয়।

মিসেস স্লেটার বলেন, আমরা বহুবার ইউরো মিলিয়ন টিকিট ক্রয় করেছি। কিন্তু দ্বিতীয় বার বিজয়ী হবো এটি চিন্তা করেননি। তিনি বলেন, তারা বিগত ২০ বছর যাবত একই নাম্বারে লটারি খেলে আসছেন। তাদের বিজয়ী নাম্বার হচ্ছে ১১, ১৪, ২৬, ২৯, ৪৯ এবং লাকী নাম্বার ৩।

একটি হাসপাতালের ক্যাটারিং সহকারী মিসেস স্লেটার অশ্রু সিক্ত ভাষায় বলেন, আমরা সত্যিই ভাগ্যবান, সাপ্তাহটি ইউরো মিলিয়ন লটারি জয় করে শুরু করেছি। আমি ভাষায় প্রকাশ করতে পারবনা যখন রুবি আমার পায়ের কাছে কাগজের টুকরুটি এনে দেয়। এটি যেন স্লোমোশনে ফিল্ম দেখার মত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026