ইমরান আহমদ: সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহণ চলছে। গত বৃহস্পতিবার পর্যন্ত এ মামলায় ৩৫ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষ হয়। আজ রবিবার ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদা স্বাক্ষ্যগ্রহণ চলছে।
তবে গত বৃহস্পতিবার পর্যন্ত যে ৩৫ জন স্বাক্ষী স্বাক্ষী প্রদান করেছিলেন সেই সময় ওই মামলার প্রধান আসামী কামরুল উপস্থিত ছিলেন না। তাই আজ কামরুল ওই ৩৫ জন স্বাক্ষী গ্রহণ নিজের উপস্থিতে শুনার আবেদন করেছেন।
সিলেট দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে আজ স্বাক্ষ্য দিচ্ছেন- মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার। স্বাক্ষ্য গ্রহণের এক পর্যায়ে কামরুল আদালতে আবেদন করেছেন যে ৩৫জন সাক্ষি সাক্ষ্য প্রদান করেছেন তাদের ফের সাক্ষ্য প্রদান করার জন্য। এ তথ্য জানিয়েছেন আদালতের পিপি মফুর আলী।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সৌদি থেকে ফিরিয়ে আনা রাজন হত্যা মামলার প্রধান আসামী কামরুল ইসলামসহ গ্রেপ্তারকৃত বাকি ১০ আসামীকে আজ আদালতে হাজির করা হয়েছে।
সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে কামরুলসহ অন্য আসামিদের আদালতপাড়ায় নিয়ে আসা হয়। পরে সকাল ১১টা ৪৮ মিনিটে তাদেরকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করার সময় ্উপস্থিত শত শত জনতা কামরুলকে জুতা প্রদর্শন করে।
বিক্ষুব্দ জনতা কামরুলের ফাঁসি দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। এসময় কামরুল মাথা নীচু করে রাখে।
এর আগে ৯ কার্যদিবসে মোট ৩৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহন করা হয়েছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন, রাজন হত্যা মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা একই থানার বরখাস্তকৃত (ওসি-তদন্ত) আলমগীর হোসেন, একই থানার এসআই আরিফুল আমিন, এসআই শামীম আকঞ্জি, এএসআই সোহেল রানা ও সুনামগঞ্জের দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মহাদেব বাঁছাড়।
এর আগেরদিন বুধবার সিলেট মহানগর হাকিম মো. সাহেদুল করিম, আনোয়ারুল হক, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক তাহমিনা ইসলাম ও জালালাবাদ থানার পুলিশ সদস্য ফয়সল আহমদ আদালতে স্বাক্ষ্য দেন।
গত মঙ্গলবার জালালাবাদ থানার পুলিশ কনস্টেবল জাকির হোসেন, মনির আহমদ, মাইক্রোবাসচালক আবদুল মান্নান ও ওয়ার্কশপ মালিক সুদীপ কপালি আদালতে সাক্ষ্য দেন। গত সোমবার আদালতে সাক্ষ্য প্রদান করেন জালালাবাদ থানার শেখপাড়ার বাসিন্দা গিয়াস উদ্দিন মেম্বার, কুমারগাঁওয়ের বাসিন্দা কোরবান আলী, আবদুল করিম ও আফতাব মিয়া।
গত রোববার আদালতে স্বাক্ষ্য দেন পশ্চিম জাঙ্গাইলের বাসিন্দা মৃত আবদুস সাত্তারের ছেলে আনোয়ারুল হক, কুমারগাঁয়ের বাসিন্দা জাকিরের ছেলে বেলাল আহমদ ও দকির গ্রামের বাসিন্দা ইসকন্দর আলীর ছেলে আবদুল হান্নান।
গত ৮ অক্টোবর সিলেট নগরীর কুমারগাঁয়ের বাসিন্দা লুৎফুর রহমান, বাবুল মিয়া, কাচা মিয়া ও পূর্ব জাঙ্গাইল গ্রামের বাসিন্দা কাঁচা মিয়া ওরফে কচি আদালতে সাক্ষ্য দেন। ৭ অক্টোবর রাজনের গ্রাম বাদেআলির ইশতিয়াক আহমদ রায়হান, নিজাম উদ্দিন, পার্শ্ববর্তী গ্রাম অনন্তপুরের আবদুজ জাহির মেম্বার, শেখপাড়ার পংকি মিয়া সাক্ষ্য প্রদান করেন।
গত ৪ অক্টোবর আলোচিত এই হত্যা মামলায় সাক্ষ্য প্রদান করেন রাজনের মা লুবনা বেগম, জিয়াউল হক, আল আমিন ও মাসুক মিয়া। তবে মাসুক মিয়া আসামিপক্ষে কথা বলা শুরু করলে বাদিপক্ষের আইনজীবীরা তাকে বৈরী ঘোষণা করতে আদালতে আবেদন জানান।
এর আগে গত ১ অক্টোবর রাজনের বাবা আজিজুর রহমান ও মামলার বাদি জালালাবাদ থানার এসআই (বরখাস্তকৃত) আমিনুল ইসলাম আদালতে সাক্ষ্য প্রদান করেন।
তারও আগে গত ২২ সেপ্টেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে রাজন হত্যা মামলায় অভিযোগ গঠন করেন আদালত। অভিযুক্তরা হচ্ছেন সৌদিতে আটককৃত সিলেট সদর উপজেলার কুমারগাঁও শেখপাড়ার মৃত আবদুল মালিকের ছেলে কামরুল ইসলাম (বৃহস্পতিবার বিকেলে তাকে দেশে আনা হয়েছে), পলাতক থাকা তার ভাই শামীম আহমদ, পলাতক থাকা দিরাইয়ের বাসিন্দা পাভেল, কামরুলের ভাই গ্রেপ্তারকৃত মুহিদ আলম, আলী হায়দার, তাজ উদ্দিন আহমদ বাদল, ময়না চৌকিদার, রুহুল আমিন, দুলাল আহমদ, নগরীর জালালাবাদ থানার পূর্ব জাঙ্গাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ভিডিওচিত্র ধারণকারী নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী।
হত্যার পর লাশ গুম চেষ্টার অভিযোগে আদালতের বিচারক মুহিদ আলম, ময়না চৌকিদার, তাজ উদ্দিন আহমদ বাদল ও শামীম আহমদের বিরুদ্ধে আলাদা অভিযোগ এনেছেন।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং আরেক হোতা পাভেলকে পলাতক দেখানো হয়। আদালত ২৪ আগস্ট, সোমবার চার্জশিট আমলে নেন।
পরদিন, ২৫ আগস্ট পলাতক কামরুল ও শামীমের মালামাল ক্রোক করে নগরীর জালালাবাদ থানা পুলিশ। গত ৩১ আগস্ট রাজন হত্যাকান্ডের মূল আসামি পলাতক কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ ও আরেক হোতা পাভেলকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত।
গত ৭ সেপ্টেম্বর রাজন হত্যা মামলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়। গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়।