শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯

লন্ডনে দ্বিতীয়বারের মত জনসমাবেশে খালেদা জিয়া আসছেন ২৭ অক্টোবর

লন্ডনে দ্বিতীয়বারের মত জনসমাবেশে খালেদা জিয়া আসছেন ২৭ অক্টোবর

শীর্ষবিন্দু নিউজ: লন্ডন সফররত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দ্বিতীয়বারের মত জন সমাবেশে আসছেন আগামী ২৭শে অক্টোবর। গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে আসার পর দ্বিতীয়বারের মত দলীয় নেতাকর্মী ও যুক্তরাজ্য প্রবাসী সুধী সমাজের উপস্থিতিতে সমাবেশ করতে যাচ্ছেন তিনি।

ঈদের দিন যুক্তরাজ্য বিএনপির ব্যর্থতায় কোন সভা সমাবেশ করতে না চাইলেও অবশেষে তিনি সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। আগামী ২৭ অক্টোবর হবে এই সমাবেশ। এর আগে তিনি লন্ডনে আসার পর ঈদুল আযহার দিন প্রবাসীদের সাথে ঈদে কুশল বিনিময় করেন বেগম খালেদা জিয়া।

এই সমাবেশ সফল করার জন্য গতকাল যুক্তরাজ্য প্রস্তুতি সভা করেছে। পুর্বলন্ডনে হোয়াটচ্যাপল এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে এই সভা হয়। সভাপতিত্ব করেন এম এ মালেক।

লন্ডন সফররত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলতি অক্টোবর মাসে আর দেশে ফিরছেন না। এর মধ্যে চোখের চিকিসা ও পরিবারের সাথে বেশ কিছুদিন নির্জনে সময় কাটান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার একটি চোখের অপারেশন হয়েছে। এখন দ্বিতীয় চোখের অপারেশন করাবেন না। পায়ের চিকিৎসা চলছে এখন। নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলে জানান যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির এক নেতা।

ফেরার কথা ছিল টিকেট ছিল ১ অক্টোবর। ফেরা হয়নি। পরবর্তীতে ৩ অক্টোবর দেশে ফিরবেন বলে জানানো হয়েছিল। আবারো তারিখ পরিবর্তন করা হয়। দল থেকে বলা হয় ফিরবেন ৮ অক্টোবর । পরে ঠিক করা হয় ১৬ অক্টোবর। এখন বলা হচ্ছে নভেম্বরের সপ্তাহে ফিরবেন। দেশে কবে ফিরবেন তা অনিশ্চিত। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বেগম জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন,আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার অসিম উদ্দিন এবং তাবিথ আওয়াল

এদিকে আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার লন্ডনে ইউরোপ বিএনপির নেতা-কর্মীদের সমাবেশে বক্তব্য দিবেন বেগম খালেদা জিয়া। সেন্ট্রাল লন্ডনে এ সমাবেশ হবে। সেখানে ৮০০ জনের মতো জমায়েত হতে পারেন এমন স্থান সংকুলানের উদ্যোগ নেয়া হয়েছে। পশ্চিম লন্ডনের অভিজাত এলাকা কিংসটনে তারেক রহমানের বাসার পাশে একটি পৃথক বাসায় আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকছেন বেগম জিয়া। সেখানে তার কর্মকান্ডে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026