সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৪

আরো এক হাজার সিরিয়ান রিফিউজির জায়গা হবে বৃটেনে

আরো এক হাজার সিরিয়ান রিফিউজির জায়গা হবে বৃটেনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: শনিবার ইউকের ৮৪ জন বিশপ এক চিঠিতে প্রায় ৫০ হাজার সিরিয়ান রিফিউজিকে ইউকেতে নিয়ে আসতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। এরই প্রেক্ষিতে আগামী ক্রিসমাসের আগে আরো প্রায় ১ হাজার সিরিয়ান রিফিউজিকে ইউকেতে নিয়ে আসা হবে বলে ঘোষণা দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন।

রিফিউজি গ্রহণ নয়, সিরিয়ান রিফিউজিদের জন্য প্রায় ১ বিলিয়ন পাউন্ডের ত্রাণ সহায়তা দিয়েছে ইউকে সরকার। এর বাইরে অতিরিক্ত আরো ১শ মিলিয়ন পাউন্ড ত্রাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন।

বিশপদের আহ্বানের প্রেক্ষিতেই সোমবার নতুন এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। যদিও ইউকে সরকার সিরিয়ার পাশ্ববর্তী দেশ জর্ডানের রিফিউজি ক্যাম্প থেকে ২০২০ সালের ভেতরে প্রায় ২০ হাজার রিফিউজি গ্রহণের ঘোষণা দেন। এ পরিকল্পনার ঘোষণা হিসেবে ইতোমধ্যে প্রায় ২শ ৬০ জন সিরিয়ান রিফিউজি ইউকেতে চলে এসেছেন।

এদিকে ইউকেতে একজন সিরিয়ান রিফিউজিকে পুনবার্সন করতে বছরে প্রায় ২৩ হাজার ৪শ ২০ পাউন্ড ব্যয় হবে বলে নিশ্চিত করেছে হোম অফিস। হোম অফিস জানিয়েছে, ইউকেতে আসা ৩ বছরের নীচের সিরিয়ান শিশুদের বছরে ১০ হাজার ৭শ ২০ পাউন্ড এবং ৫ থেকে ১০ বছরের শিশুদের জন্য বৃটিশ সরকারকে বছরে অন্তত ১৬ হাজার ২শ ২০ পাউন্ড ব্যয় করতে হবে। এছাড়া ১জন সিরিয়ান রিফিউজির জন্য ইউকের একেকটি লোকাল অথোরিটিকে গড়ে ৮ হাজার ৫শ ২০ পাউন্ড ব্যয় করতে হবে। একই সঙ্গে বেনিফিট বাবদ ১২ হাজার ৭শ পাউন্ড এবং মেডিক্যাল কেয়ার বাবদ ২শ ২শ পাউন্ডও পাবেন একজন সিরিয়ান রিফিউজি।

এসেক্স কাউন্সিলের তথ্যের ভিত্তিতে বিবিসি সম্ভাব্য এ হিসাব নির্ধারণ করেছে। ওই তথ্য থেকে জানা গেছে, একজন বয়স্ক সিরিয়ান সর্বোচ্চ ২৩ হাজার ৪শ ২০ পাউন্ড এবং কাজ করার মতো সমার্থ যে কোনো একজন ১০ হাজার ৭শ ২০ পাউন্ড বেনিফিট ক্লেইম করতে পারেন বলে উল্লেখ করা হয়েছে।

ইউরোপে অবস্থানরত সিরিয়ান রিফিউজি নয়, জর্ডানসহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশের রিফিউজি ক্যাম্পে অবস্থানরত প্রায় ২০ হাজার সিরিয়ানকে ইউকেতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বৃটিশ সরকার। ২০২০ সাল পর্যন্ত এসব রিফিউজিদের ইউকেতে নিয়ে আসা হবে।

এছাড়াও ২০১১ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৯শ ৮০ জন সিরিয়ানকে এসাইলাম আবেদনকারীকে এদেশে থাকার অনুমতি দিয়েছে বৃটিশ সরকার। আর ২০১৫ সালের জুন পর্যন্ত প্রায় ২৫ হাজার ৭শ ৭১ এসাইলাম আবেদন পড়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার ২শ ৪ জন সিরিয়ান। প্রায় ৮৭ শতাংশ সিরিয়ানের এসাইলাম আবেদন গ্রান্ট হয়েছে। আর ২০১১ সাল থেকে মাত্র ১শ ৪৫ জন সিরিয়ান এসাইলাম আবেদনকারীকে ইউকে থেকে রিমুভ করা হয়েছে।

ইংল্যান্ডের বিভিন্ন কাউন্সিল তাদের সাধ্যমত সিরিয়ান রিফিউজি গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে এডিনবারা এবং গ্লাসগো কাউন্সিল প্রায় ১শ সিরিয়ান রিফিউজি নিবে। অন্যদিকে নিউক্যাসল এবং বার্মিংহ্যাম সর্বোচ্চ ৫০ জন এবং সাউথএন্ডে ১০ জন সিরিয়ান রিফিউজিকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026