শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮

পাউন্ড এবং সময় লাগবে বিগবেন মেরামত করতে: তাই বন্ধ হতে পারে ঐতিহ্যবাহী এই ঘড়ি

পাউন্ড এবং সময় লাগবে বিগবেন মেরামত করতে: তাই বন্ধ হতে পারে ঐতিহ্যবাহী এই ঘড়ি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বহুদিন ধরে চলতে চলতে পরিশ্রান্ত হয়ে পড়েছে লন্ডনের ঐতিহ্যবাহী ঘড়ি বিগ বেন। ভেতরকার কলকব্জাগুলোও সামর্থ্য হারিয়েছে। ফলে এখনই যদি মেরামতের উদ্যোগ নেওয়া না হয় তবে চিরকালের জন্যই ঘুমের দেশে চলে যেতে পারে এই অতিকায় সময়যন্ত্র।

লন্ডনের ঐতিহ্যবাহী ঘড়ি বিগ বেন এর মেরাত করতে খরচ হতে পারে ৪ মিলিয়ন পাউন্ড। ১৫৬ বছরের পুরনো এই ঘড়িটি সংস্কারে ঠিক কত সময় লাগবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তা একবছরও লাগতে পারে বলে জানা গেছে।

রাজনীতিবিদরা ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, এই খরচ মেটানো না গেলে থেমে যেতে পারে বিগ বেনের ঘণ্টাধ্বনি। বিবিসি বলছে, এটি সর্বশেষ ৩১ বছর আগে সংস্কার করা হয়েছিল। বর্তমান অবস্থায় এর মেরামতের খরচও নেহায়েত কম নয়, প্রায় ৪ মিলিয়ন পাউন্ড।

বিগ বেনের টাওয়ারে প্রায় ৩৩৪ টি সিঁড়ি রয়েছে। লিফট রয়েছে। ৩১৫ ফুট উচ্চতার এই টাওয়ার বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। লন্ডন সফরে গিয়ে কেউ বিগ বেন দেখেননি- এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এছাড়াও টাওয়ার ভবনটির নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কিত উন্নয়ন প্রয়োজন। লন্ডনের গর্বের প্রতীকরূপে ১৮৫৮ সালে বিগ বেনকে স্থাপন করা হয়। একে এলিজাবেথ টাওয়ারও বলা হয়। এটি যুক্তরাজ্যের ঐতিহ্যেরও প্রতীক বহন করছে।

এর আগে ১৯৭৬ সালে ঘড়িটি ২৬ দিনের জন্য বন্ধ ছিল। যুক্তরাজ্যের পার্লামেন্টের কমন্স ফাইন্যান্স কমিটি তার প্রতিবেদনে জানিয়েছে, ঘড়িটি যে টাওয়ারে স্থাপিত তাতেও সংস্কার প্রয়োজন। টাওয়ারটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026