শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৩

বরিশালে বিজয়ী কামাল, কাঁদলেন বিজয়ী হয়ে

বরিশালে বিজয়ী কামাল, কাঁদলেন বিজয়ী হয়ে

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোটের সমর্থিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল বিজয়ী হয়েছেন। মজিবুর রহমান জানান, ১০০টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে কামাল পেয়েছেন ৮৩ হাজার ৭৫১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের সভাপতি বিদায়ী মেয়র শওকত হোসেন হিরন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৭৪১ ভোট। শনিবার মধ্যরাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান তাকে বিজয়ী ঘোষণা করেন। বরিশাল নগরীর সিএণ্ডবি রোডের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল জানানো হয়।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ার  ঘোষণা শোনা মাত্রই ভোট কেন্দ্র প্রাঙ্গণে কাঁদলেন ১৮ দলের প্রার্থী মো. আহসান হাবিব কামাল (প্রতীক আনারস) এবং তার প্রধান নির্বাচন সমন্বয়কারী সাবেক মেয়র ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান সরওয়ার এমপি। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ৮৩ হাজার ৭৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কামাল এ তথ্য জানার পরেই কামাল এবং সরওয়ার দুজন দুজনকে জড়িয়ে ধরে কয়েক মিনিট কাঁদতে থাকেন। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মো. শওকত হোসেন হিরন (টেলিভিশন প্রতীক) ৬৬ হাজার ৭৪১ ভোট পেয়েছেন।

একটি কেন্দ্রে প্রধান দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা বাদ দিলে বড় ধরনের গোলযোগ ছাড়াই বিকাল ৪টায় এই সিটির ভোটগ্রহণ শেষ হয়। বরিশালের ১০০টি কেন্দ্রে ভোটার ছিলেন ২ লাখ ১১ হাজার ২৫৭ জন। ১০০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করার পর রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের ফলাফল রোববার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা বললে বিএনপি সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তারা মুজিবুর রহমানের দিকে পানির বোতল ছুঁড়ে মারেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে তিনি সঙ্গে সঙ্গেই বেসরকারিভাবে আহসান হাবিব কামালকে বিজয়ী ঘোষণা করেন।

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশনে (বসিক) ওয়ার্ডের সংখ্যা সংরক্ষিত ১০ এবং সাধারণ ৩০টি। মোট ভোটার সংখ্যা দুই লাখ ১১ হাজার দুইশ ৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৬২৫ জন ও নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৬৩২ জন। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৪৫ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ১১৬ জন। শনিবার (১৫ জুন-২০১৩) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ গ্রহণ করা হয়। এদিন নির্বাচনী এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিলো।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025