রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫১

বিশজন ইসলামিক জঙ্গিকে আটক করেছে সিকিউরিটি এন্ড ইন্টেলিজেন্স সার্ভিস

বিশজন ইসলামিক জঙ্গিকে আটক করেছে সিকিউরিটি এন্ড ইন্টেলিজেন্স সার্ভিস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিকিউরিটি ও ইন্টেলিজেন্স সার্ভিসের যৌথ অভিযানে সন্দেহভাজন ২০ জন ইসলামিক জঙ্গি সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে। কাউন্টার টেরোরিষ্ট ইউনিট অব দ্য ফেডারেল সার্ভিস বা এফসিবি এর অভিযানে মস্কো ও আশেপাশের অঞ্চল থেকে এই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। এদের অধিকাংশই মধ্য এশিয়া এবং কাজাখিস্তানের বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার সকালে লিফটোরভস্কী ডিস্ট্রিক্ট কোর্টে দুজন হিজবুত তাহরীরের গ্রেপ্তারকৃত সদস্যদের তোলা হয়। তাদের নাম হলো- অবিদজোন জোরাবায়েভ এবং অপরজন হলেন আব্দু কাইয়ূম মাশকোরোভ। এদেরকে এইএস সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিলো। আরো কয়েক ডজন এই হিজবুত তাহরীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে সন্দেহভাজন জঙ্গি কার্যক্রমে জড়িত হিসেবে।

গ্রেপ্তারের সময়ে তাদের কাছ থেকে দুটি অবৈধ পাসপোর্ট, ১১টি সিম কার্ড, সাতটি মেমোরি কার্ড, নয়টি মোবাইল, চারটি ব্যাংক কার্ড, বেশ কিছু কম্পিউটর ও হার্ড ড্রাইভ জব্ধ করা হয়েছিলো। তাদের কাছ থেকে কম্পিঊটর, জিহাদি ডকুম্যান্টস এবং অন্যান্য সামগ্রি জব্ধ করা হয়েছে। এরা হিজবুত তাহরিরের সদস্য বলে রিপোর্টে প্রকাশ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026