শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে বর্ণবাদী হামলায় নিহত আলতাব আলীর কাহিনী নিয়ে পহেলা নভেম্বর থেকে লন্ডনে শুরু হচ্ছে মাসব্যাপী নাট্য উৎসব। ১৯৭৮ সালে ইষ্ট লন্ডনে বর্ণবাদীদের হাতে নিহত বাঙ্গালী গার্মেন্টস শ্রমিক আলতার আলীর খুনের ঘটনার উপর ভিত্তি করে মাসব্যাপী বাংলা নাট্য উৎসব শুরু হচ্ছে।
নতুন নাট্যকার জুলি বেগমের লিখা ও জনপ্রিয় পরিচালক মুকুল আহমদের নির্দেশনায় ১৯৭৮ সালের মে মাসে ইষ্ট লন্ডনে বর্ণবাদী হামলায় ইমিগ্রেন্ট আলতাব আলী নির্মম ভাবে খুন হওয়ার কাহিনী নিয়ে রচিত নাটকে উঠে এসেছে ব্রিটিশ বাঙ্গালী কমিউনিটির বাস্তব চিত্র। মর্মস্পর্সী করুন এই কাহিনিটির নাট্যরুপ দিয়েছেন বৃটেনে বেড়ে উঠা বাঙ্গালী নাট্যকার জুলি বেগম। সত্য ঘটনার উপর নির্মিত এই নাটকে উঠে এসেছে সেসময়কার বাঙ্গালীদের জীবন চিত্র।
আলতাব আলীর মা বাংলাদেশে যিনি প্রতি সপ্তায় লন্ডন থেকে আলতাব আলীর চিঠির অপেক্ষায় থাকতেন, পরবর্তিতে তিনি অবশ্যই চিঠি পেয়েছেন সে চিঠি আলতাব আলীর নয়, একই ফ্লাটে বসবাসরত আলতাব আলীর বন্ধু দবির মিয়া কাছ থেকে। দবির মিয়া এবং আলতাব আলীর মায়ের করুন আর্থনাদ এবং মর্মস্পর্সী এই ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে এই নাটকে। আলতাব আলীর মায়ের ভূমিকায় অভিনয় করছেন বৃটেনের জনপ্রীয় নাট্যকর্মী সনিয়া কোর ও বন্ধু দবির মিয়ার চরিত্রে অভিনয় করছেন দিলওয়ার হোসেন দিলু।
স্বাধীনতা ট্রাষ্ট বাঙ্গালীদের কৃষ্টি ক্যালচার ইতিহাস ঐতিহ্য নবপ্রজন্মের ব্রিটিশ বাঙ্গালী ও অন্যান্য কমিউটির কাছে তুলে ধরতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সিজনাল বাংলা নাটক রোববার পহেলা নভেম্বর থেকে শুরু হচ্ছে ১৯২-১৯৬ হ্যানবারি ষ্ট্রীটের বার্ডি আর্ট সেন্টারে লন্ডন ই-১ ৫এইচ ইউ তে।
দরজা খোলা হবে প্রতিদিন সন্ধ্যে সাত ঘটিকায় শো শুরু হবে সাতটা ত্রিশ মিনিটে। প্রবেশ মূল্য আট ও পাঁচ পাউন্ড ( বিশেষ ক্ষে
ত্রে এই মূল্য শিলিত যোগ্য ) অনলাইনেও টিকিটি বুক করা যাবে http://http/bit.ly/10kRQNH বাঙ্গালী কমিউনিটির জন্যে আনন্দের সংবাদ হলো এই সিজনাল ড্রামা এবারে ১৪ বছরের পদার্পন করলো।
এবারের সিজনাল নাট্য উতসবটি পনসর করেছে ক্যানারী ওয়ার্ফ গ্রুপ পিএলসি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, কমিউনিটি লটারী ফান্ড, কুইনমেরী ইউনিভারসিটি, রিচমিক্স ও আর্ট কাউন্সিল ইংল্যান্ড।
এই নাটকের লেখক এবং স্বাধীনতা ট্রাষ্টের ট্রাস্টি জুলি বেগম বলেন এই ঘঠনা ব্রিটিশ বাঙ্গালীর জন্যে একটি করুন ইতিহাস। নিষ্টুর এই হত্যাযঙ্গের মাধ্যমে ব্রিটিশ বাঙ্গালীরা বর্ণবাদের প্রতি সোচ্চার হয়েছিল। সাথে অবশ্য মানবতাবাদী অন্যান্য কমিউনিটির মানূষজনও পাশে দাড়িয়েছিল বাঙ্গালীদের। দশ হাজার মানুষ ইষ্ট লন্ডন থেকে ডাউনিং ষ্ট্রীটে গিয়েছিল প্রতিবাদ মিছিল নিয়ে। সবার মুখে ছিল এই শ্লোগান ব্লাক এন্ড হোয়াইট ইউনাইট এন্ড ফাইট আজও ব্রিটিশ সোসাইটিতে ইমিগ্রেশন এবং বর্নবাদ ইস্যুটি বিদ্যমান। বর্নবাদী এই বিষয়টি সবার কাছে তুলে ধরতে আমাদের এই প্রয়াস।