মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৭

অবশেষে বাগদান সারলেন সালমান

অবশেষে বাগদান সারলেন সালমান

বিনোদন ডেস্ক: নানা সময় বিয়ে নিয়ে আলোচনায় এসেছেন বলিউডের ব্যাডবয় সালমান খান। এবার এই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। বলিউডের বাতাসে ভাসছে বাজরাঙ্গি ভাইজান এবার বাগদানের অধ্যায় সেরেই ফেলেছেন!

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সালামানের পুরনো প্রেমিকা রোমানিয়ান সুন্দরী লুলিয়ার সঙ্গেই বাগদানের পর্বটা সেরেছেন তিনি।

গণমাধ্যমগুলো বলছে, কাজের খাতিরেই সালমানের সঙ্গে থাকছেন লুলিয়া। পাশাপাশি সালমানের সঙ্গে এনগেজমেন্টও হয়ে গেছে। আগামী বছর তারা গাঁটছড়া বাঁধবেন।

তবে এ বিষয়ে সালমান কিংবা খান পরিবারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ছোট বোন অর্পিতা খানের বিয়েতে পরিবারের সঙ্গে লুলিয়াকে সালমান নিজের প্রেমিকা বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন ।

অভিনয় জীবনে বহু নায়িকা প্রেমে হাবুডুবু খেয়েছেন ৫০ এ ছুঁই ছুঁই এ অভিনেতা। সোমি আলি, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সবশেষ ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম করেছেন তিনি। কিছুদিনের জন্য সোনাক্ষি সিনহাও ছিলেন এই তালিকায়। তারপর জ্যাকুলিনের প্রেমে মজেছিলেন দাবং স্টার। তবে কারো সঙ্গেই দীর্ঘস্থায়ী হয়নি তার প্রেমের সম্পর্ক। বার বার ভেঙেছে সেই প্রেম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026