শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮

আট বছর আগের পুরনো খাবার হিথরো এয়ারপোর্টের পাশে চাইনিজ টেইকওয়েতে

আট বছর আগের পুরনো খাবার হিথরো এয়ারপোর্টের পাশে চাইনিজ টেইকওয়েতে

শীর্ষবিন্দু নিউজ: প্রায় ৮ বছর আগের মরিচের প্যাকেট এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং ইদুরের বিষ্টা পাওয়া গেছে লন্ডনের মতো দেশে। তাও আবার হিথরো এয়ারপোর্টের পাশে একটি চাইনিজ টেইকওয়েতে।

নির্দেশ না মানলে এবং জরিমানার অর্থ পরিশোধ না করলে তাদেরকে আদালতে তলবের পাশাপাশি স্থায়ীভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হতে পারে বলে জানিয়েছে হ্যারো কাউন্সিল।

গ্রেটার লন্ডনের হ্যারো কাউন্সিলের অধিনে হিথরোতে হই কি নামের একটি চাইনিজ টেইকওয়েতে অভিযান চালিয়ে ২০০৮ ও ২০০৭ সালে আউট অব ডেইটেড খাদ্যের প্যাকেট উদ্ধার করেন ফুড ইন্সপেক্টররা। হই কি চাইনিজ রেষ্টুরেন্টের মালিককে ৮শ পাউন্ড জরিমানা করা হয়েছে।

এছাড়া টিএসকে ক্যাশ এন্ড ক্যারি নামে অপর একটি গ্রোসারিতেও ইদুর এবং বিভিন্ন পচনধরা খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়। এ কারণে দুটি প্রতিষ্ঠানকেও তাৎক্ষনিক জরিমানা করেছেন ফুড ইন্সপেক্টররা।

টিএসকে ক্যাশ এন্ড ক্যারির অঙ্গ প্রতিষ্ঠান ল্যাক্সমি ক্যাশ এন্ড ক্যারিকে ১ হাজার ৫শ পাউন্ড জরিমানা করা হয়। দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ করে পরিস্কার পরিচ্ছন্ন করার নির্দেশও দিয়েছে কাউন্সিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026