শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনের কারী হাউজের জন্য এশিয়ান দেশগুলোতে আরো বেশী সংখ্যক শেফ আনার অনুমতি দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বৃটিশ এমপি পল স্কলি। মঙ্গলবার হাউজ অব কমন্সের ডিবেইটে অংশ নিয়ে তিনি এ আহবান জানান।
পূনরায় বৃটেনের বোর্ডার কন্ট্রোল করার পাশাপাশি কারী হাউজ রক্ষায় এশিয়ান দেশ থেকে আরো বেশী দক্ষ শেফ আনার উপর জোর দেন সরকার দলীয় এই এমপি।
তার মতে বৃটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে কারী হাউজগুলো আবারো জমে উঠবে। মি. স্কলি হাউজ অব কমন্সের অল পার্টি পার্লামেন্টারী গ্রুপ অন দ্যা কারী ক্যাটারিং ইন্ড্রাস্ট্রি‘র চেয়ারম্যান হিশেবে দায়িত্ব পালন করছেন। দক্ষ শেফ সংকটে জর্জরিত কারী শিল্পের বর্তমান দুরবস্থায় তিনি তার সরকারের কিছু ইমিগ্রেশন পলিসিকে দোষারোপ করেন।
তিনি বলেন, ইউরোপিয় ইউনিয়নের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ইমিগ্রান্ট বৃটেনে আসায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা ইমিগ্রান্টদের প্রতি কঠোর নীতিমালা প্রনয়ন করেছেন। নেট মাইগ্রেশনের প্রভাব পড়েছে ইউরোপের বাইর থেকে আসা ইমিগ্রান্টদের উপর। যার কারনে কারী শিল্পে এই প্রভাব পড়েছে। তিনি বলেন, বৃটেন ইউ থেকে বেরিয়ে আসলে এই সংকট কেটে যাবে।
এদিকে কমন্সের এই ডিবেইটে অংশ নিয়ে পল স্কলির মতামতকে সমর্থন জানান অপর কনজারভেটিভ এমপি এ্যান মেইন। তিনি বলেন, সরবকারের কঠোর ইমিগ্রেশন পলিসির কারনে সংকটে পড়েছে চাইনিস ফুড ইন্ডাস্ট্রিও। অন্যদিকে সরকার দলীয় এমপিদের
এমন মন্তব্যের বিরোধীতা করেছেন বার্মিংহামের লেবার দলীয় এমপি স্টিভ মেকক্যাব, তিনি বলেন দক্ষ শেফ ইউরোপের বাহির থেকে আনার চেয়ে বরং বৃটেনের সিক্সথ ফর্ম স্কুল এবং কলেজে ট্রেনিং প্রদানের মাধ্যমে দক্ষ শেফ তৈরীর উদ্যোগ নেওয়া প্রয়োজন।