রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৩

মিষ্টি মুখ করাতে কামরানের বাসায় আরিফ

মিষ্টি মুখ করাতে কামরানের বাসায় আরিফ

 

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সিলেটে সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে সদ্য পরাজিত সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছুটে যান সদ্য জয়ী মেয়র  আরিফুল হক চৌধুরী। রোববার কামরানের ছড়ারপারের বাসায় উপস্থিত হয়ে নবনির্বাচিত মেয়র আরিফ কামরানের কাছে সিটি কর্পোরেশন চালানোর কাজে সহযোগিতা চাইলেন। সাবেক মেয়র কামরান এ সময় অরিফুলকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন।

উপস্থিত সাংবাদিকদের কামরান বলেন, সিলেট নগরীর বাসিন্দাদের সঙ্গে রয়েছে আমার হৃদয়ের সম্পর্ক। আমি নগরবাসীর সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। “মেয়র নির্বাচিত না হলেও সিলেটের নাগরিকদের উন্নয়নে সকল কাজে আমার সহযোগিতা থাকবে।

এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, কামরান আমার বড়ভাই। দীর্ঘদিন নগরপিতা থাকার অভিজ্ঞতা রয়েছে তার। তাই কামরানের এ অভিজ্ঞতার আলোকে একটি সুন্দর ও পরিকল্পিত মহনগরী গড়ে তুলতে কামরানের সহযোগিতা চাই। আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে আগামী দিনে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন ও অগ্রগতি সাধিত হবে বলে কামরান আশা প্রকাশ করেন।

 

 

 

 

 

নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।

নতুন মেয়র রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত কামরানের ছড়ারপাড়ের বাসায় অবস্থান করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026