শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪২

সিটি নির্বাচন থেকে বুঝা গেল সরকারের জন্যে এটা সতর্কবাণী

সিটি নির্বাচন থেকে বুঝা গেল সরকারের জন্যে এটা সতর্কবাণী

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: দেশের চার সিটি করপোরেশন নির্বাচনে মহাজোট সমর্থিত প্রার্থীদের পরাজয়কে সতর্কবাণী হিসেবে মনে করছেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বর্তমান সরকারের জন্যে এটি একটি অশনি সংকেত। তবে এক্ষেত্রে সিটি নির্বাচনে মহাজোট সরকারের পরাজয়কে তিনি সরকারের প্রতি জনগণের অনাস্থা না বলে এটাকে সরকারের জন্য সতর্কবাণী হিসেবে গুরুত্ব দিতে বলেছেন্ বর্তমান ক্ষমতাসীন ১৪ দলের শরিক এই রাজনীতিবিদ। রাজধানীর বাংলা একাডেমী অডিটোরিয়ামে বিবিসি বাংলাদেশ সংলাপে তিনি এমন মন্তব্য করেন।

এসময় প্যানেল সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এবং খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকার। বিবিসি বাংলা ও বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। উপস্থিত দর্শকরা সাম্প্রতিক বিষয়ে তাদের মতামত প্রকাশ ও প্রশ্ন করেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন।

মেনন আরো বলেন, সরকারকে এর পরে অবশ্যই আরো সতর্ক পদক্ষেপ নিতে হবে।সরকারকে অবশ্যই সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে চলতে হবে। সিটি নির্বাচনগুলো স্থানীয় নির্বাচন হলেও এখানে এলাকার উন্নয়ন শুধু নয়, জাতীয় রাজনীতিও গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করেছে। তবে আমাদের বড় পাওয়া আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি, যা মহাজোট সরকারের প্রতিশ্রুতি ছিল।

হান্নান শাহ তার বক্তব্যে বলেন, এ নির্বাচনে অবশ্যই জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। আমি মেনন সাহেবের সঙ্গে একমত হয়ে বলতে চাই, জনগণ সরকারকে সতর্ক করেছে। খেলার মাঠে যেমন রেফারি প্রথমে কোনো খেলোয়াড়কে সতর্ক করে এক্ষেত্রে জনগণ সরকারকে সতর্ক করেছে। এরপর সরকার না শুধরালে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026