রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫০

ফ্রান্সে স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করিয়ে মাসে ৫ হাজার পাউন্ড ইনকাম: স্বামী-স্ত্রী গ্রেফতার

ফ্রান্সে স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করিয়ে মাসে ৫ হাজার পাউন্ড ইনকাম: স্বামী-স্ত্রী গ্রেফতার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: নিজ স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করানোর দায়ে স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার পুলিশ তাদের বাসায় হানা দিয়ে দেহ ব্যবসা করানোর দায়ে গ্রেফতার করেছে।

ফ্রান্সের এই দম্পতি ১০ বছর হলো স্বামি স্ত্রী হিসেবে আছেন। তাদের ৫ বছর বয়সী এক কন্যা সন্তানও রয়েছে। ৫০ বছর বয়স্ক ঐ স্বামী স্ত্রীর জন্য খদ্দের নিয়ে আসেন নিজ বাসায়। সেজন্য আদালতে শুধু স্বামীকে দায়ী করা হয়েছে এবং স্ত্রীর উপর অভিযোগ আনা হয়নি।

জানা যায়, স্বামী তার স্ত্রীর ক্লায়েন্ট সংগ্রহের জন্য তিনটি ওয়েব সাইট এবং মোবাইল টেক্সট ম্যাসেজিং সার্ভিস ব্যবহার করেছিলো। ফ্রান্সে পতিতা বৃত্তি বৈধ। তবে আদালতে মামলা চলছে। সেজন্য স্বামীর জেল হয়ে যাবে এক দশকের জন্য। বর্তমানে সে জামিনে রয়েছেন।

পুলিশী জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত স্বামী জানান, ঐ সময়ে তিনি বাইরে গাড়িতে সন্তানকে নিয়ে বসে থাকেন অথবা ক্লায়েন্টের গাড়িতে সন্তান নিয়ে অপেক্ষমান থাকেন, যতোক্ষন স্ত্রী ক্লায়েন্টের সাথে দেহ ব্যবসা করেন। এভাবে তাদের ইনকাম প্রতি মাসে ৫ হাজার পাউন্ড। এবং এ পর্যন্ত স্বামী স্ত্রীর জন্য ২,৭৪২ জন ক্লায়েন্ট এনে দিয়েছেন।

আদালতে প্রসিকিউটর ইমান্যুয়েল বলেছেন, স্বামী স্ত্রীর জন্য ক্লায়েন্ট এনে দিতেন, তাকে ব্যস্ত রাখতেন যাতে স্ত্রী বাইরে শপিং বা সোশ্যাল আউটিং যেতে না পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026