শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮

গ্রীণফ্লাগ এওয়ার্ড পেয়েছে আলতাব আলী পার্কসহ আরও আটটি পার্ক

গ্রীণফ্লাগ এওয়ার্ড পেয়েছে আলতাব আলী পার্কসহ আরও আটটি পার্ক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসের আলতাব আলী পার্কসহ আরও আটটি পার্ক গ্রীণফ্লাগ এওয়ার্ড পেয়েছে। গ্রীণফ্লাগ এওয়ার্ড উপলক্ষে ২৩ অক্টোবর আলতাব আলী পার্কে গ্রীণফ্লাগ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার নির্বাহী মেয়র জন বিগস, কেবিনেট মেম্বার অব এনভায়রনমেন্ট এন্ড ট্রান্সপোর্ট কাউন্সিলর আয়াছ মিয়া, কাউন্সিলর আছমা বেগম, আলতাব আলী ফাউন্ডেশনের তালুকদার সামসুদ্দিন সামস, লেবার পার্টি এক্টিভিস্ট এ্যড. আনিস প্রমুখ।

অন্য পার্কগুলো হল মাইল্যান্ড পার্ক, উইভার্স ফিল্ড পার্ক, সেন্ট জর্জেস পার্ক, ট্রিনিটি স্কয়ার গর্ডেনস্, মিলওয়েল পার্ক, পপলার রিক্রিয়েশন সেন্টার ও ভিক্টোরিয়া পার্ক। সেই সাথে বুধবার ২১ অক্টোবর সর্বাধিক ভোট পেয়ে ভিক্টোরিয়া পার্ক পিপলস চয়েস এওয়ার্ড জয় লাভ করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026