শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯

লন্ডন সফররত প্রধান বিচারপতির নাগরিক সংবর্ধনায় কোন কারণ ছাড়াই নিজে অনুপস্থিত: ক্ষোভ জানালেন উপস্থিত প্রবাসীরা

লন্ডন সফররত প্রধান বিচারপতির নাগরিক সংবর্ধনায় কোন কারণ ছাড়াই নিজে অনুপস্থিত: ক্ষোভ জানালেন উপস্থিত প্রবাসীরা

শীর্ষবিন্দু নিউজ: লন্ডন সফররত বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহার সম্মানে ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারের আয়োজনে নাগরিক সংবর্ধনা সভায় কোন কারন ছাড়াই নিজেই অনুপস্থিত থাকায় অনুষ্ঠানে মর্মাহত ও অবাক হয়েছেন উপস্থিত প্রবাসীরা।

একইভাবে পদাধিকার বলে সেন্টারের চেয়ার ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনার মো: আব্দুল হান্নানও অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতির কারন জানতে চাইলে বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সহ সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, শনিবার পর্যন্ত হাইকমিশন থেকে তার উপস্থিতি নিশ্চিত করা হলেও কেন নাগরিক সংবর্ধনায় উপস্থিত হননি তা তাদের জানা নেই।

রবিবার সেন্ট্রাল লন্ডনের বাংলাদেশ সেন্টারের সেমিনার হলে বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রধান বিচারপতির জন্য আয়োজক ও অতিথিগন অপেক্ষা করলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। আয়োজকরা জানান বারবার তার ব্যক্তিগত সচিব আনিসুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার কাছ থেকে কোন উত্তর পাওয়া যায়নি।

আয়োজকরা আরো জানান রবিবার সকালেও তাদেরকে কনফার্ম করা হয় প্রধান বিচারপতিকে তার হোটেল থেকে নিয়ে আসার জন্য। সেন্টারের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা হোটেলে গিয়েও তার সাক্ষাৎ পাননি। এ ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনের প্রেসমিনিষ্টার নাদিম কাদিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হাইকমিশনার কেন জাননি তা তার জানা নেই।

তবে একটি সূত্র জানিয়েছে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সকাল থেকে তার সংবর্ধনা অনুষ্ঠানে না আসার গুজব ছড়ানো হয়। কিন্তু আয়োজকরা নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করলেও প্রধান বিচারপতি অনুষ্ঠানে আসেননি। সরেজমিনে দেখা যায় অনুষ্ঠান স্থলে প্রাইভেট সিকিউরিটির সদস্যরা উপস্থিত ছিল।

এদিকে বাংলাদেশ সেন্টারে প্রধান বিচারপতি এস কে সিনহা উপস্থিত না হওয়াকে ষড়যন্ত্র মনে করছেন সেন্টারের নেত্রীবৃন্দসহ উপস্থিত প্রবাসীরা। তারা বলেন, প্রধান বিচারপতির পোষ্ট একটি স্বাধীন পদ । এটি নিয়ে রাজনীতি করা মোটেও উচিত নয়। তারা বলেন, প্রধান বিচারপতিকে হয়ত কে বা কারা ভুল তথ্য দিয়ে এই সংবর্ধনা সভা বাঞ্চাল করার চেষ্টা করেছেন। তাৎক্ষনিক ক্ষোভ প্রকাশ করে সংর্বধনার স্থলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

একইভাবে আগামীকাল সোমবার বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সভায়ও প্রধান বিচারপতি উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। এব্যাপারে সংগঠনের প্রেসিডেন্ট পাশা খন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো পর্যন্ত অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। তবে গতকাল শনিবার দি সোসাইটি অব বাংলাদেশী সলিসিটার্স আয়োজিত বার্ষিক সাধারণ সভায় যোগদেন প্রধান বিচারপতি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026