বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১০

ডিএসইর নতুন প্রেসিডেন্ট হলেন আহসানুল ইসলাম টিটু

ডিএসইর নতুন প্রেসিডেন্ট হলেন আহসানুল ইসলাম টিটু

স্বদেশ জুড়ে ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৪তম  প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল ইসলাম টিটু। শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ডিএসইর ৫১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে পরিচালকদের সম্মতিতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

জানা গেছে, আহসানুল ইসলাম বর্তমানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০০০ সালে তিনি ডিএসইর সহ-সভাপতি এবং ২০১০ সালে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আহসানুল ইসলাম টিটু ১৯৬৯ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে থাইল্যান্ড থেকে উচ্চ শিক্ষা নেন। আমেরিকা থেকে এমবিএ শেষ করে দেশে ফিরে ১৯৯৩ সালে ডিএসইর সদস্যপদ নিয়ে ব্যবসা শুরু করেন।

এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে মো. শাহজাহান এবং সহ-সভাপতি মিজানুর রহমান খান নির্বাচিত হয়েছেন।  ডিএসইর মালিকানা থেকে প্রশাসন পৃথক (ডিমিউচুয়ালাইজেশন) না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ছয় মাসের জন্য টিটু ডিএসইর সভাপতির দায়িত্ব পালন করবেন। ডিএসই পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা ২৫। এর মধ্যে ১২ জন ডিএসই সদস্যদের ভোটে নির্বাচিত হন, ১২ জন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবে মনোনীত হন। এছাড়া ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা পদাধিকার বলে পরিচালনা পষর্দের সদস্য হন। তবে এদের মধ্যে একমাত্র নির্বাচিত পরিচালকরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026