শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮

প্রতি বছর ৪ঠা মে নিহত আলতাব আলী দিবস ঘোষণা দিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রতি বছর ৪ঠা মে নিহত আলতাব আলী দিবস ঘোষণা দিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

শীর্ষবিন্দু নিউজ: গত ২৩ অক্টোবর শুক্রবার ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে গ্রীন ফ্ল্যাগ উড়িয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস বলেন, প্রতিবছর ৪ঠা মে‘কে আলতাব আলী ডে।

বৃটেনে বর্ণবাদী হামলায় নিহত শহীদ আলতাব আলী‘র স্বরণে প্রতিবছর ৪ঠা মে আলতাব আলী ডে হিসেবে পালনের ঘোষনা দিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এই ঘোষনা দিয়ে বলেন, কাউন্সিলের ক্যালেন্ডারে আলতাব আলী দিবস লিপিবদ্ধ করে রাখা হবে। প্রতি বছর এই দিন এলে কাউন্সিলের উদ্যোগে সরকারীভাবে নানা কর্মসূচির মাধ্যমে আলতাব আলীকে স্মরন করা হবে।

১৯৯৪ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আলতাব আলীর নামে পার্কের নামকরন করে। আর ২০১৫ সালের ২৩ অক্টোবর দীর্ঘ ৩৫ বছর পর চালু হলো আলতাব আলী দিবস। বর্নবাদীদের হামলায় আলতাব আলী জীবন দিয়েছেন। কিন্তু বৃটেন নামক রাষ্ট্র ও সামাজ কি এখনো বর্নবাদ মুক্ত হয়েছে?

ইতিহাস ঘেটে জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার মোল্লাআতা গ্রামের আব্দুস সামাদ ও সোনাবান বিবি‘র ৪ মেয়ে ও ৩ ছেলের মধ্যে সবচেচেয় বড়ো সন্তান ছিলেন আলতাব আলী। ১৯৬৯ সালে জমি বিক্রি করে চাচার সাথে বিলেতে পাড়ি জমান তিনি। বাবা মায়ের স্বপ্ন ছিলো ছেলে বিলেতে গেলে হয়তো অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে পরিবারটি।

কিন্তু গত ৩৫ বছর পরও তার পরিবার এখনো আর্থিক দৈন্যতা কাটিয়ে উঠতে পারেনি এমনটি জানিয়েছেন আলতাব আলীর ঘনিষ্ট বন্ধু শেখ দবির আলী। বৃটেনে বর্নবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিক শহীদ আলতাব আলী।

১৯৭৮ সালে পূর্ব লন্ডনে বর্নবাদীদের হামলায় নিহত হয়েছিলেন তিনি। বৃটেনের বর্নবাদ বিরোধী সংগঠনগুলো ৪ঠা মে‘কে আলতাব আলী ডে হিসেবেই পালন করে আসছিলো। কিন্তু এই দিবসের পেছনে রয়েছে চরম রক্তাক্ত একটি ইতিহাস। সত্তোরের দমশকে বৃটেনে বর্নবাদী হামলা চরম আকার ধারন করেছিলো।

১৯৭৮ সালে আলতাব আলী বর্নবাদীদের হাতে খুন হবার পর বাঙালী শোক তখন রুপ নিয়েছিলো বিপবে। বর্ণ বৈষম্যের প্রতিবাদে আলতাব আলীর লাশ নিয়ে লন্ডনের রাজপথে মিছিল করে হাজার হাজার বাঙালী। পূর্ব লন্ডনের এডলার স্ট্রীটের পাশে সেন্ট মেরিস পার্কে আলতাব আলী প্রথম আক্রমনের শিকার হয়ে পাশের একটি বাস স্টপে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরে স্থানীয় কাউন্সিল এই পার্কটির নামকরন করে আলতাব আলী পার্ক। তারপর থেকে পূর্ব লন্ডনের ছোট্ট এই পার্কটি বৃটেনে বাঙালীর ইতিহাস ও ঐতিহ্যের প্রতিক হয়ে উঠেছে। আলতাব আলী ইস্ট লন্ডনের ওয়াপিংয়ের বাড়িয়ে স্থানাতরিত হওয়ার আগে, পেট্রিকোর্ট লেইনের একটি বাসায় দবির আলীর সাথে এক বছর ছিলেন। আর কাজ করতেন হ্যানবারী স্ট্রীটে গোলাম মোতফা নামের আরেক বাঙালীর লেদার ফেক্টরীতে। খুন হবার আগে শেখ দবির ঘনিষ্ট সময় কাটিয়েছেন আলতাব আলীর সাথে।

ইমিগ্রেশন জটিলতায় আলতাব আলী পরিবারের কেউ তার মৃত্যুর পর বৃটেনে আসতে পারেননি। আলতাব আলীর বাবা-মায়ের মৃত্যুর পর তার ভাই ইংল্যান্ডে এসে ভাইয়ের নামে নামকরন করা পার্কটি দেখতে ছেয়েছিলেন। সেটা আর হয়ে উঠেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026